রংপুর ব্যুরো: ভুট্টার খোসা একসময় ফেলে দেওয়া হতো। তবে অনেকেই ভুট্টার খোসা জ্বালানি হিসেবে ব্যবহার করতেন। ভুট্টার সেই খোসাই এখন হয়ে উঠেছে আয়ের উৎস। রংপুরের মিঠাপুকুরে ভুট্টার খোসা দিয়ে তৈরি হ”েছ ফুলদানি, ব্যাগ, ঝুড়ি, ট্রে, টেবিল ম্যাটসহ দুই শতাধিক ধরনের নান্দনিক ও পরিবেশবান্ধব পণ্য। এসব পণ্য তৈরির মাধ্যমে বদলে যা”েছ প্রান্তিক নারীদের জীবনযাত্রার মান। সৃষ্টি হয়ে গ্রামীণ নারীদের কর্মসং¯’ান।
সংসারের কাজের ফাঁকে হস্তশিল্প তৈরি করে কেউ মেটা”েছ সংসারের খরচ, কেউ চালা”েছ সন্তানের পড়াশোনা, আবার কেউ হ”েছ স্বাবলম্বী। একই সঙ্গে ফেলনা খোসা বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা। এভাবে কৃষিবর্জ্যকে স¤পদে রূপ দিয়ে গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছেন মিঠাপুকুরের নারীরা।
মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর ও এর আশপাশের এলাকায় এমন সম্ভাবনাময় হস্তশিল্পের হাত ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন বেশ কিছু নারী। ¯’ানীয় নারীদের সুনিপুণ ও উদ্ভাবনী চিন্তায় ভুট্টার খোসা থেকে তৈরি হ”েছ বিভিন্ন ধরনের দুই শতাধিকের বেশি আকর্ষণীয় ও পরিবেশবান্ধব পণ্য। এসব পণ্যের মধ্যে উল্লেখযোগ্য ফুলদানি, হ্যান্ডব্যাগ, কাপড় রাখার ঝুড়ি, ট্রে, কিচেন বাস্কেট, কলমদানি, টেবিল ম্যাট, টিস্যু বক্স ও জুয়েলারি বক্স।
বৈচির্ত্যময় পণ্য উৎপাদন, নারীদের কর্মসং¯’ান, কৃষকদের বাড়তি আয় এবং রপ্তানির সম্ভাবনাকে কেন্দ্র করে অন্য যেকোনো সময়ের চেয়ে এখন ভুট্টার খোসার কদর অনেক বেশি। উদ্যোক্তারা বলেন, রংপুরের এই হস্তশিল্পের প্রসার ও বিকাশে সরকারি এবং বেসরকারি পৃষ্টপোষকতা বাড়ানো গেলে গ্রামীণ অর্থনীতিতে এক নতুন দিগন্তের সূচনা সম্ভব হবে।
ভুট্টার খোসা থেকে হরেক রকম পণ্য তৈরি করছেন মিঠাপুকুরের নারীরা। তবে এ কাজে এলাকার সাঁওতাল নারীদের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো। অনেকেই এই উদ্যোগে যুক্ত হয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করছেন। তাদের মধ্যে একজন আদুরী ঋষি। তার স্বামী দিনমজুর হওয়ায় অভাবের সংসার। এই কাজ শিখে অবসর সময়ে জিনিসপত্র তৈরি করে তিনি কিছুটা আর্থিক স্বা”ছন্দ্য এনেছেন সংসারে।
আরেক নারী হাওয়া বেগম বলেন, তারা মা-মেয়ে ভুট্টার খোসা দিয়ে হস্তশিল্পের বিভিন্ন পণ্য তৈরির প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এখন খোসার তৈরি পণ্য বিক্রি করে নিজেরা স্বাবলম্বী। এই কাজ করে যে আয় করে, তা দিয়ে দিব্যি সংসারের খরচ যোগান দিতে পারছেন।
দক্ষিণ মমিনপুর এলাকার রিনা মিনজি বলেন, সাধারণত রাতে এই কাজ করি। দিনের বেলায় স্বামী-সন্তান ও পরিবারের কাজ করা হয়। রাতে অবসরে নিজের ঘরে বসে কাজ করা হ”েছ। এ কাজ থেকে যে টাকা পাই, তা দিয়ে ছেলে-মেয়েদের পড়াশোনার খরচ চলে। পাশাপাশি সংসারের খরচও মেটাতে পারি।
পায়রাবন্দ ডিগ্রি কলেজের শিক্ষার্থী বুলি টপ্পো বলেন, আগে পড়াশোনার খরচের জন্য পরিবারের ওপর নির্ভর করতে হতো। এখন এই কাজ করে নিজের পড়াশোনার খরচ নিজেই চালাতে পারি। পরিবারের কাছ থেকে আর টাকা নিতে হয় না।
আগে ভুট্টার খোসা কেবল জ্বালানি হিসেবে ব্যবহৃত হতো। আধুনিক চুলার (ইলেকট্রিক বা গ্যাস) ব্যবহারের কারণে খোসার ব্যবহার নেই বললেই চলে। বিকল্প ব্যবহার সুযোগ না থাকায় বেশির ভাগ ভুট্টাচাষি খোসা নিয়ে বিপাকে ছিলেন। তবে এখন ভুট্টার খোসা থেকে বিভিন্ন পণ্য তৈরি হওয়ায় কৃষকরাও লাভবান হ”েছ। বর্তমানে কৃষকরা বিঘাপ্রতি প্রায় ১ হাজার ২০০ টাকায় ভুট্টার খোসা বিক্রি করছেন।
ভুট্টাচাষি রানা ও মোজাম্মেল হক বলেন, ভুট্টার খোসা বিক্রির অর্থ দিয়েই চাষের খরচ কিংবা গাছ থেকে ভুট্টা তোলার শ্রমিক খরচ কিছুটা মিটানো যায়।
ভুট্টাচাষি আবু বকর বলেন, আগে খড়কুটোর মতো করেই ভুট্টার খোসা ব্যবহার করতেন। এখন ভুট্টার খোসা যত্ন করে বস্তায় ভরে রাখা হয়। ভুট্টার মৌসুম ছাড়াও অন্য সময়েও খোসা বিক্রি করে বাড়তি আয় করা যায়
উদ্যোক্তা প্রতিষ্ঠান নিউট্রিসাইকেল বায়োসলিউশন এর নুর ইসলাম নাঈম বলেন, প্রকল্পকে উত্তরবঙ্গজুড়ে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে বিভিন্ন এনজিও এবং বহুজাতিক কো¤পানি তাদের পণ্য ক্রয় করছে। আন্তর্জাতিক বাজারে পরিবেশবান্ধব এসব পণ্যের বিপুল চাহিদা রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প বিদেশে রপ্তানি করে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে।
তিনি আরও বলেন, প্রতিদিন মানুষ একটি ক্রেডিট কার্ডের সমপরিমাণ মাইক্রো প্লাস্টিক খেয়ে থাকে। পরিবেশবান্ধব পণ্য তৈরির ভাবনা থেকে এই উদ্যোগ। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ উদ্যোগকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়া সম্ভব।
জাতীয় ক্ষুদ্র ও কুটিরশিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) এর রংপুর জেলা সভাপতি রাকিবুল হাসান রাকিব বলেন, পরিবেশবান্ধব পণ্যের প্রসার এবং প্রান্তিক নারীদের অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে ভুট্টার খোসা দিয়ে পণ্য তৈরির উদ্যোগ এক অনুকরণীয় মডেল। যথাযথ প্রশিক্ষণ, বাজার স¤প্রসারণ এবং সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি গ্রামীণ কর্মসং¯’ান সৃষ্টির একটি শক্তিশালী ক্ষেত্র হয়ে উঠতে পারে। এতে একদিকে কৃষিবর্জ্যের পরিমাণ কমবে, অন্যদিকে প্লাস্টিকের ব্যবহার কমানোর পাশাপাশি কর্মসং¯’ানের সুযোগ সৃষ্টি হবে।
রংপুর জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। উদ্যোগটি প্রশংসনীয়।
রংপুরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে দিয়ে হত্যা
রংপুর ব্যুরো: বাসের ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে তিন যাত্রীকে ফেলে দিলে ঘটনাস্থলেই...







