রংপুর বিভাগীয় প্রতিনিধি: আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াকে ধরাশয়ী করে জাতীয় পার্টির দূর্গ রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙ্গল প্রতীকে ১ লক্ষ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল হাতপাখা প্রতীকে ৪৯ হাজার ৮৯২ ভোট পেয়েছেন। ভোট গণনা শেষে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২৭ ডিসেম্বর দিবাগত রাত ১২ টায় রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফাকে (লাঙ্গল) বেসরকারীভাবে মেয়র ঘোষণা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহতাব উদ্দিন প্রমুখ। ঘোষিত ফলাফল অনুযায়ী, লাঙ্গল প্রতীকে মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়েছেন ১ লক্ষ ৪৬ হাজার ৭৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট। তৃতীয় অবস্থানে স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন হাতি প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৮৮৩ ভোট। ভোট ব্যবধানে চতুর্থ অবস্থানে থাকা আওয়ামী লীগের প্রার্থী এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৩০৬ ভোট। ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নৌকার চেয়ে মোস্তফাজিার রহমান মোস্তফা ১ লক্ষ২৪ হাজার ৫৫৯ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। এছাড়া বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী আবু রায়হান ডাব প্রতীকে ১০ হাজার ৫৪৯ ভোট, জাকের পার্টির খোরশেদ আলম খোকন গোলাপ ফুল প্রতীকে ৫ হাজার ৮০৯, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান মশাল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৫৬ ভোট। খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মন্ডল রাজু দেওয়াল ঘড়ি প্রতীকে ২ হাজার ৮৬৪ এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি হরিণ প্রতীকে ২ হাজার ৬৭৯ ভোট পেয়েছেন। নিজ ভোট কেন্দ্র লায়ন্স স্কুল এ্যান্ড কলেজে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া ৯২ ভোট পেয়ে তৃতীয় হয়েছে। এ কেন্দ্রে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙ্গল প্রতীকে ১৬৬ ভোট পেয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন হাতী প্রতীকে পেয়েছেন ১৪৪ ভোট।এ সিটিতে মোট ভোটার ৪ লক্ষ ২৬ হাজার ৪৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ১২ হাজার ৩০২ নারী ভোটার ২ লক্ষ ১৪ হাজার ১৬৭ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ২২৯টি। ওয়ার্ড ৩৩টি। ২০১৭ সালের ২১ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ১ লক্ষ ৬০ হাজার ৪৮৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু ভোট পেয়েছিলেন ৬২ হাজার ৪০০ এবং বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছিলেন ৩৫ হাজার ১৩৬ ভোট।
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...






