বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে কনকনে শীতে কাঁপছে উপজেলার সর্বোস্তরের মানুষ। বদলগাছীসহ আশেপাশে এলাকায় তাপমাত্রা নেমে এসেছে ৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। এ তথ্য নিশ্চিৎ করেছেন বদলগাছী আবহাওয়া অফিস। যা বিগত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা অনেক কম। এমন কি গরম পোষাক পরিধান করে ঘরে বসে থাকলেও শীতে হিম হয়ে যাচ্ছে শরীর। গত দুদিন থেকে কুয়াশার পরিমান কমে গেলেও ভোরের দিকে উত্তরের হিমেল বাতাসে বৃদ্ধি পেয়েছে শৈত প্রবাহ। যে কারণে শীত পড়ছে দিনরাত ২৪ ঘন্টায়। এর মাঝে দুপুরের পর সূর্যের দেখা মিললেও তাপমাত্রা খুবই কম। এই উপজেলা কৃষি প্রধান এলাকা এবং সবজি চাষের বিখ্যাত এলাকা। সবজির ক্ষেত খামারের পরিচর্যা করতে পারছেনা কৃষক। হাড়কাঁপানো তীব্র শীতে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। এমন কি সারাদিনই প্রয়োজন ছাড়া মানুষ বের হচ্ছে না। চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। বাড়ছে শীত জনিত রোগ। বদলগাছী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নজরুল ইসলাম জানায় রাতের তাপমাত্রা কমলেও শনিবার থেকে দিনের তাপমাত্রা বাড়তে পারে।







