Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home তথ্যপ্রযুএি

ডেটিং অ্যাপে কি সত্যিই ‘মনের মানুষ’ পাওয়া যায়?

admin by admin
March 15, 2023
in তথ্যপ্রযুএি, লাইফস্টাইল
Reading Time: 3 mins read
1 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

‘আমরা মুঠোফোনে কথা বলতাম না, চিঠি লিখতাম। আমার কাছে অনেক চিঠি আছে আমার প্রথম জীবনের, সোনার মতো দামি সেগুলো,’ বিস্তৃত হাসি দিয়ে কথাগুলো বলছিলেন এক মধ্যবয়স্ক নারী। কিছুক্ষণ পরপরই তাঁর চোখ চলে যাচ্ছিল পাশে দাঁড়ানো পত্রপ্রেরকের দিকে, বর্তমানে যিনি তাঁর স্বামী। সাংবাদিকের চকিত প্রশ্নে অতীত জীবনের প্রেমময় দিনগুলো স্মৃতি হাতরে বের করতে তাঁর যেন এক সেকেন্ডও লাগছিল না। ভালোবাসার স্মৃতি বলে কথা। পুরোনো হয়েছে কিন্তু মলিন হয়ে যায়নি। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রথম আলোর ফেসবুক পেজ থেকে পোস্ট হওয়া এক ভিডিওতে দেখা যায় এই দৃশ্য। মুহূর্তেই তা ভাইরাল!

কিন্তু নেটিজেনদের কাছে চিঠি চালাচালির এই প্রেম এখন প্রাগৈতিহাসিক বিষয়। হবে না–ই বা কেন, এ সময়ে এসে প্রেমের মাধ্যম যেমন বদলেছে, তেমনি বদলে গেছে প্রেমে পড়ার ধরনও। চিঠি ছেড়ে মুঠোফোনের খুদেবার্তায় একসময় প্রেম নিবেদন হয়েছে, এরপর এসেছে সামাজিক যোগাযোগমাধ্যম। যন্ত্রগুলো যত ডিজিটাল হয়েছে, যোগাযোগও হয়েছে তত সহজ। এর সঙ্গে তাল মিলিয়ে বদলে গেছে প্রেমের ভাষা। ক্রমেই অ্যালগরিদম–শাসিত প্রেমের দুনিয়ায় বাধা পড়ছে প্রেমিক মন। একসময় মনের মানুষ খুঁজতে বিয়ে বাড়ি, দাওয়াত বা স্কুল–কলেজই ছিল প্রধান মাধ্যম। যেখানে একজনকে দেখে গায়ে গায়ে ধাক্কা না খেলেও মনের মধ্যে হোঁচট খেতেন তরুণ–তরুণীরা। এরপর বন্ধুবান্ধব ধরে অথবা পরিবারের ছোট ভাই–বোনেরা একজনের মনের কথা পৌঁছে দিতেন পছন্দের জনকে। অপর পক্ষের সম্মতি পাওয়া গেলেই সেটা প্রেমের দিকে গড়াত। তারপর চিঠি লিখে কোনো মার্কেট, রাস্তার মোড় বা রেস্তোরাঁয় দেখা করার মাধ্যমে চলত ডেটিং। সেই যুগ পেরিয়ে প্রেম এখন এগিয়ে গেছে আরও এক ধাপ। প্রবল শক্তি নিয়ে ডেটিং সংস্কৃতিতে ঢুকে পড়েছে এখন ডেটিং অ্যাপ। যেখানে বিছানায় শুয়ে শুয়ে বৃদ্ধাঙ্গুলির ডান-বাম ঘূর্ণনেই চোখের পলকে মিলছে ভালোবাসার মানুষের খোঁজ। টিন্ডার, বাম্বেল কিংবা হিঞ্জের এই বর্ণিল দুনিয়ার প্রেম ঠিক কেমন, তা-ই এবার জানার পালা।

টিন্ডার, বাম্বেলে প্রেম ঠিক কেমন? প্রতীকী এই ছবির মডেল গালিব

টিন্ডার, বাম্বেলে প্রেম ঠিক কেমন? প্রতীকী এই ছবির মডেল গালিব

লকডাউনের সময়টা ঘরবন্দী থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিলেন সালসাবিল রশীদ। তখন তিনি তৃতীয় বর্ষের শিক্ষার্থী। অনেকটা নতুন কিছু খুঁজে পাওয়ার আগ্রহ থেকেই ডেটিং অ্যাপ টিন্ডারে একটি অ্যাকাউন্ট খুলেছিলেন তিনি। সেই সুবাদেই দুই-তিনজনের সঙ্গে পরিচয়। কথাও হলো। কিন্তু একজনের সঙ্গে সখ্যটা যেন একটু বেশিই হলো। সখ্য আরেকটু বাড়ার পর দেখা গেল, বাস্তবেও তাঁদের ‘মিউচুয়াল ফ্রেন্ড’ আছে। ফলে পরিচয়ের পরিধি আরও বেড়ে গেল। অন্তর্জাল ছেড়ে বাস্তব দুনিয়ায় বেরিয়ে এলেন দুজন। সরাসরি দেখা হলো। সালসাবিল বলেন, ‘ছেলেটির সঙ্গে কথা বলে প্রচণ্ড আনন্দ হচ্ছিল। হাতে তখন অফুরন্ত সময়, প্রচুর কথা চলতে লাগল। দুজনের চাওয়া-ইচ্ছা-স্বপ্ন-মূল্যবোধ নানা বিষয়ে অনেকটাই মিলে গেল। মাসখানেক পর লকডাউন কাটলে দেখাও করেছিলাম কয়েকবার।’

নিজের পছন্দের সঙ্গে যায় এমন মানুষকে সাজেস্ট করে ডেটিং অ্যাপ

নিজের পছন্দের সঙ্গে যায় এমন মানুষকে সাজেস্ট করে ডেটিং অ্যাপ
ছবি: অধুনা

টিন্ডারে পাওয়া সালসাবিলের সেই প্রেম ওই একটি মাসেই শেষ হয়ে যায়নি। মাস পেরিয়ে বছর হলো, চেনাজানার সম্পর্ক ভালোবাসায় রূপ নিল। প্রণয় থেকে ২০২২ সালে দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এখন তাঁরা একই ছাদের নিচে সংসার করছেন। ডেটিং অ্যাপে বিশ্বস্ত সঙ্গীর অস্তিত্ব নিয়ে নানান জনের সন্দেহ থাকলেও সালসাবিল মনে করেন ‘ফ্লেক্সিবিলিটি’ না থাকলে ভিন্ন দুজন মানুষ হয়তো টিন্ডারে পরিচিত হয়ে বিয়ে করে ফেলতে পারতেন না।

ডেটিং অ্যাপের প্রতীকী এই ছবিতে মডেল হয়েছেন সামিয়া

ডেটিং অ্যাপের প্রতীকী এই ছবিতে মডেল হয়েছেন সামিয়া
ছবি: সুমন ইউসুফ

শুধু সালসাবিলই নন, আরও অনেকেই আছেন যাঁরা মনে করেন—ডেটিং অ্যাপ থেকেও সত্যিকার ভালোবাসার মানুষ খুঁজে পাওয়া সম্ভব। রাজধানী ঢাকার একটা বহুজাতিক স্বাস্থ্য প্রকৌশল কোম্পানিতে কর্মরত মুহতাসিম আবিদও শোনালেন ডেটিং অ্যাপ বাম্বেল থেকে তাঁর সহচরী খুঁজে পাওয়ার গল্প। তিনি বলেন, ‘প্রথম প্রেম ভেঙে যাওয়ার পর প্রায় তিন বছর কোনো সম্পর্কে জড়ানোর ইচ্ছা হয়নি। কিন্তু একটা সময় এই একাকিত্ব আর ভালো লাগছিল না। ডেটিং অ্যাপগুলো নিয়ে তাই নাড়াচাড়া শুরু করলাম। সেখান থেকেই টিন্ডার ও বাম্বেলে অ্যাকাউন্ট খুলি। তবে টিন্ডারের চেয়ে বাম্বেল অ্যাপটা আমার কাছে বেশি কার্যকর মনে হয়েছে; কারণ, বাম্বেলে স্প্যামিংয়ের সম্ভাবনা কম। সেখান থেকেই মনের মানুষ খুঁজে পেয়েছি। আপাতত আমরা গভীর প্রেমে আছি।’ একাধিক ব্যবহারকারীর কাছেই বাম্বেল খানিকটা নিরাপদ মনে হয়েছে। নারীদের কয়েকজন জানালেন, নারী ব্যবহারকারীদের জন্যও অপেক্ষাকৃত নিরাপদ এই অ্যাপ। কারণ, চাইলেই পুরুষেরা বাম্বেলে প্রথম বার্তা পাঠাতে পারেন না।

ডেটিং সাইটে পরিচয়ের পর সরাসরি দেখা করতে যাওয়ার আগে সতর্ক থাকা জরুরি। মডেল: গালিব ও সামিয়া

ডেটিং সাইটে পরিচয়ের পর সরাসরি দেখা করতে যাওয়ার আগে সতর্ক থাকা জরুরি। মডেল: গালিব ও সামিয়া
ছবি: সুমন ইউসুফ

কিন্তু মুদ্রার এ পিঠে যখন ভালোবাসার উষ্ণ বায়ু বয়, তখন অন্য পিঠে ধোঁকাবাজি ও প্রতারণার ঠান্ডা হওয়া। ডেটিং অ্যাপ থেকে ভালোবাসার মানুষ খুঁজে পাওয়ার উদাহরণ যেমন আছে, তেমনি আছে প্রতারিত হওয়ার শঙ্কাও। মানসিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘মনের বন্ধু’র সাইকোসোশ্যাল কাউন্সেলর নাদিয়া নাসরিন বলেন, ‘অনেকেই ভালোবাসা খুঁজতে ডেটিং অ্যাপের দ্বারস্থ হলেও মনমতো সঙ্গী পান না বলে একাকিত্ব আরও বেড়ে যায়। এতে নিজের ওপর অনাস্থা জন্মায়। আত্মবিশ্বাস কমে যেতে শুরু করে।’ তাই এসব ডেটিং অ্যাপ ব্যবহারে সতর্ক থাকাও জরুরি। নাদিয়া নাসরিন যোগ করেন, ‘সদ্য ভেঙে যাওয়া প্রেমের কষ্ট লাঘব করতে অনেকেই ডেটিং অ্যাপ ব্যবহার করছেন এখন। বিশেষ করে যাঁদের পরিবারের সঙ্গে সম্পর্ক জোরদার নয়, আবার বন্ধুবান্ধবের সঙ্গেও মন খুলে কথা বলতে পারছেন না, এ রকম মানুষেরাই অন্যত্র আশ্রয় খুঁজতে চান। তাৎক্ষণিক গড়ে ওঠা সম্পর্ক যখন শারীরিক ঘনিষ্ঠতায় গড়ায়, ভুলটা তখনই হয়। এটা তখন একটা বড় ইস্যু হয়ে ওঠে। নতুন গড়ে ওঠা সম্পর্কটিতে যখন ফাটল ধরে, তখন হিতে বিপরীত ঘটে। ফলস্বরূপ, ব্যক্তি নিজেকেই সব ঝামেলার মূল হোতা হিসেবে দায়ী করতে থাকে। তবে প্রতিটি জিনিসেরই ভালো খারাপ আছে, এর সম্পূর্ণটাই নির্ভর করে ব্যক্তির উদ্দেশ্যের ওপর।’

বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর—এ চলিত প্রবাদের সুর ধরেই বলতে হয়, ডেটিং অ্যাপে প্রেম কতটা সফল বা বিফল হবে, নির্ভর করছে ব্যবহারকারীর ওপর। ডেটিং অ্যাপ ব্যবহারকারীদের মনে রাখা জরুরি, এই অ্যাপগুলো শুধু একটা মাধ্যম। যেখানে সেট করা অ্যালগরিদম আপনার পছন্দ–অপছন্দ অনুযায়ী কিছু মানুষকে শুধু খুঁজে পেতে সাহায্য করবে। তবে সঠিক মানুষটাকে চিনে–বুঝে পরবর্তী পদক্ষেপ নেওয়াটা আপনার কাজ। প্রেম অ্যাপে হোক বা সরাসরি, দীর্ঘস্থায়ী ও টেকসই করতে বিশ্বস্ততার বিকল্প নেই।

Post Views: 275

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সামরিক যুদ্ধবিমান, আর চরের বুকে তৈরি করা রানওয়েতে জরুরি অবতরণ করছে মিত্রবাহিনীর বিমান

সামরিক যুদ্ধবিমান, আর চরের বুকে তৈরি করা রানওয়েতে জরুরি অবতরণ করছে মিত্রবাহিনীর বিমান

by admin
September 20, 2026
0
1

কল্পনা করুন তো, শান্ত মেঘনার পাড়ে মিষ্টি বাতাসে হুট করেই ভেঙে পড়ছে আকাশ চিঁড়ে আসা এক বিকট গর্জন! আকাশে উড়ছে...

আমি জাতি হিসাবে লজ্জিত!

আমি জাতি হিসাবে লজ্জিত!

by admin
September 16, 2026
0
6

নোয়াখালীর বাসিন্দা হিসাবে ভিষন ভাবে অপমান ভোদ করছি নোয়াখালি সরকারি হাসপাতাল থেকে একজন মা কে টাকা না দেয়ার কারণে চিকিৎসা...

সাপ কাটার পর ওঝার কাছে গিয়ে ৩ ঘন্টা ধরে বিষ নামিয়েছে।ফলাফল নিউরোটক্সিনের প্রভাবে মৃত্যু।

সাপ কাটার পর ওঝার কাছে গিয়ে ৩ ঘন্টা ধরে বিষ নামিয়েছে।ফলাফল নিউরোটক্সিনের প্রভাবে মৃত্যু।

by admin
September 16, 2026
0
26

সাপ কাটার পর ওঝার কাছে গিয়ে ৩ ঘন্টা ধরে বিষ নামিয়েছে। এরপর হাসপাতালে (ঝিনাইদহ) এসেছে। ফলাফল নিউরোটক্সিনের প্রভাবে মৃত্যু। ঘটনা...

“বিয়ে ভেঙে যাবে ভেবেছিল সবাই… কিন্তু বর যা করলেন, তা দেখে কনের চোখে পানি থামেনি!”

“বিয়ে ভেঙে যাবে ভেবেছিল সবাই… কিন্তু বর যা করলেন, তা দেখে কনের চোখে পানি থামেনি!”

by admin
September 16, 2026
0
713

বিয়ের মণ্ডপে তখন আনন্দের পরিবেশ। সব রীতি-রেওয়াজ প্রায় শেষ। কিন্তু কন্যাদানের ঠিক আগে কনে হঠাৎ দাঁড়িয়ে গেল। কাঁপা কণ্ঠে সে...

যারা জেনায় লিপ্ত তাদের দোয়া কি কবুল হয়? এ ব্যাপারে হাদিস কোরআন কি বলে?

যারা জেনায় লিপ্ত তাদের দোয়া কি কবুল হয়? এ ব্যাপারে হাদিস কোরআন কি বলে?

by admin
September 16, 2026
0
670

"দোয়া কবুল" তো অনেক দুরের কথা, আমাদের মুসলিম সমাজে "দোয়া" জিনিসটাই চেনে না। আমরা বংশ পরম্পরায়, "ভারতীয় ইসলাম" পেয়েছি, যেটাতে "দোয়া" জিনিসটাকে দূষিত করে ফেলেছে। সুপরিকল্পিতভাবে, ষড়যন্ত্র...

বিয়ের পর প্রথম কয়েকমাস বা বছর খানেক বিছানাটা যেন সত্যিই একটা যুদ্ধক্ষেত্র থাকে, তাই না?

বিয়ের পর প্রথম কয়েকমাস বা বছর খানেক বিছানাটা যেন সত্যিই একটা যুদ্ধক্ষেত্র থাকে, তাই না?

by admin
September 16, 2026
0
144

 আবেগ, তীব্র উত্তেজনা আর একে অপরকে প্রতিদিন নতুন করে আবিষ্কার করার এক উন্মাদ খেলা চলতে থাকে সেই চার দেয়ালে। তখন...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি September 20, 2026
  • জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি September 20, 2026
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী September 20, 2026
  • সামরিক যুদ্ধবিমান, আর চরের বুকে তৈরি করা রানওয়েতে জরুরি অবতরণ করছে মিত্রবাহিনীর বিমান September 20, 2026
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার September 20, 2026
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

      ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

      September 20, 2026
      জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

      জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

      September 20, 2026
      পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

      পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d