রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুর উপজেলায় অপহরণের ২৩ দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি মাছুমা বেগম (১৭) নামে এক কলেজ ছাত্রী। অপহৃত কলেজ ছাত্রী মাছুমা বেগম মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের আটপুনিয়ার চর গ্রামের বুলবুল মিয়ার মেয়ে ও ছড়ান মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী। জানা যায়, ১৩ মে মাছুমা বেগম কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। কলেজের প্রধান ফটকে পা দেয়া মাত্রই সন্ত্রাসীরা তার চোখ মুখ বেঁধে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। ঘটনার তিন দিন পর অপহরণকারীদের খোঁজ নিয়ে মিঠাপুকুর থানায় মাছুমা বেগমের পিতা বুলবুল মিয়া একটি সাধারণ ডায়েরি করে। পরে অপহরণকারীদের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, উদ্ধার আভিযান অব্যাহত রয়েছে।
৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই...






