ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে চলতি মৌসুমে উফসি আমন উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক ৮শ’ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। ইউএনও নুসরাত জাহান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজ আক্তার লাইজু ও কৃষি অফিসার শাহিদা শারমিন আফরোজ প্রমুখ। জানা গেছে, উপজেলার ৬ ইউনিয়নের ৮শ কৃষকের মাঝে আমন বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি বিতরন করা হয়েছে।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত
ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।...








