জুয়েল ইসলাম স্টাফ রিপোর্টারঃ “পুলিশ জনতা , জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যে তারাগঞ্জ থানা পুলিশ কর্তৃক আয়োজিত ‘ওপেন হাউজ ডে’-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) সন্ধ্যা ৭.৩০ মিনিটে তারাগঞ্জ থানার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেকেন্ড অফিসার ইনচার্জ এসআই আরিফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) তরিকুল ইসলাম । এ সময় প্রধান অতিথি বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, জুয়া, নারী ও শিশু নির্যাতন, চুরি ইত্যাদি বিষয়ে নির্দেশনামূলক ও জনসচেতনামূলক বক্তব্য রাখেন। তিনি পুলিশ এবং জনগণের দূরত্ব কমিয়ে একসঙ্গে কাজ করা সহ অপরাধ নির্মূল করতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য উপস্থিত সকলকে আহবান জানান। আরও হিসেবে উপস্থিত ছিলেন কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ, আলেম ওলামাগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব দলক সঙ্গ নিয় জাতীয় ঐক্যমতর দশ গঠন করত চয়ছিলন
দিনাজপুর সরকারি মহিলা কলজ এ্যাড. মাফাজ্জল হাসন দুলাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব দলক সঙ্গ নিয় জাতীয় ঐক্যমতর দশ গঠন...








