Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home তথ্যপ্রযুএি

বিভিন্ন যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে নিরাপদ পানির টেকসই সহজলভ্যতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ দ্য কোকা-কোলা ফাউন্ডেশন

admin by admin
August 28, 2023
in তথ্যপ্রযুএি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

 

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৩: পুরো পৃথিবী ও বাংলাদেশে পানির অনিরাপত্তা ক্রমেই বেড়ে চলেছে। অনেক এলাকায় পানির
অভাব এবং সরবরাহের চেয়ে বেশি নিরাপদ, ব্যবহারযোগ্য পানির চাহিদার মাধ্যমে এর প্রমাণ পাওয়া যায়। তাই দ্য
কোকা-কোলা কোম্পানির কাছে পানি সংক্রান্ত উদ্যোগগুলো খুবই গুরুত্বপূর্ণ। পানি যে শুধু কোম্পানিটির পানীয় তৈরিতেই
কাজে লাগে তা নয়। এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো, মানুষের জীবনে পানির প্রয়োজনীয়তা। এছাড়া জনস্বাস্থ্য, খাদ্য
নিরাপত্তা, জীববৈচিত্র্য এবং জলবায়ু সংকটের ক্ষেত্রেও পানির গুরুত্ব অপরিসীম।
কোম্পানিটির জনকল্যাণকর অংশ দ্য কোকা-কোলা ফাউন্ডেশন (টিসিসিএফ) জনগোষ্ঠীর জন্য নিরাপদ খাবার পানির
টেকসই সরবরাহ সহজলভ্য করতে এবং স্বাস্থ্যকর বাস্তুতন্ত্র ও জলাশয়ের উন্নয়নে সাহায্য করার লক্ষ্যে বিভিন্ন
অলাভজনক সংস্থাকে অর্থ প্রদান করে। বর্তমানে টিসিসিএফ বাংলাদেশে ২০৩০ ওয়াটার রিসোর্সেস গ্রুপ, ওয়াটারএইড
এবং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পুওর (ডব্লিউএসইউপি)-এর মতো সংগঠনের সাথে যৌথ উদ্যোগের
মাধ্যমে কাজ করছে। এসব পার্টনারশিপ বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৬, ১২, ১৪ ও ১৭ নম্বর
লক্ষ্য অর্জনে সহায়তা করছে।
২০১৭ সালের ডিসেম্বরে ২০৩০ ডব্লিউআরজি-র সাথে মিলিতভাবে ‘ইন্ট্রোডিউসিং ওয়াটার এফিশিয়েন্ট টেকনোলজিস
(আইডব্লিউইটি)’ চালু করে টিসিসিএফ। এই প্রকল্পে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার বরেন্দ্র অঞ্চলের
ওপর গুরুত্ব দেওয়া হয়। আইডব্লিউইটি ৮৫,০০০জনের বেশি সুবিধাভোগীর জন্য পানি ব্যবস্থাপনা সক্ষমতা সৃষ্টি
করেছে, ১০০০ একরের বেশি ধানক্ষেতে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইয়িং (এডব্লিউডি)-র মতো পানি সাশ্রয়ী
প্রযুক্তি গ্রহণে সহায়তা করেছে এবং কৃষকদের আর্থিক ও পরামর্শমূলক সহায়তা প্রদান করেছে। সব মিলিয়ে,
প্রকল্পটি সাধারণ ধানের ক্ষেতকে সবজি ক্ষেত ও আমের বাগানে রূপান্তরিত করে লক্ষ লক্ষ গ্যালন পানি সরবরাহে
অবদান রেখেছে। এছাড়া, একটি টেকসই মডেলের ফলাফল হিসেবে এই প্রকল্পের সাথে যুক্ত গ্রামীণ আম চাষীদের আয়
১৫০-২০০% বৃদ্ধি পেয়েছে। এই যৌথ উদ্যোগের ৫ম বছরে প্রকল্পটি দ্বিতীয় পর্যায়ে উন্নীত হয়েছে। এই পর্যায়ের
লক্ষ্য হলো আরও ১৫,০০০জন কৃষককে সহায়তা করা।
২০১৭ সাল থেকে টিসিসিএফ ওয়াশ বা ডব্লিউএএসএইচ সংক্রান্ত উদ্যোগের জন্য ওয়াটারএইড-এর সাথে মিলিতভাবে
কাজ করা শুরু করে। এর লক্ষ্য ছিলো জলবায়ু-সহনশীল স্যানিটেশন সুবিধা তৈরি করা, স্কুল ও কমিউনিটি ক্লিনিকে
হাইজিন ক্যাম্পেইন পরিচালনা করা এবং গ্রাউন্ডওয়াটার রিচার্জ সিস্টেম ও রিভার্স অসমোসিস প্ল্যান্টের মতো পানি
সংক্রান্ত প্রযুক্তি স্থাপন করার মাধ্যমে নিরাপদ ও সাশ্রয়ী খাবার পানির প্রাপ্যতা বৃদ্ধি করা। এই প্রকল্পের
মাধ্যমে ২৭টি স্কুলের প্রায় ২০,০০০ শিক্ষার্থী এবং ৪০০-র বেশি পরিবার হাত ধোয়ার সুবিধা পেয়েছে। এছাড়া প্রকল্পটি
জনগোষ্ঠীর ৫৩,০০০-এর বেশি মানুষের জন্য স্যানিটেশন সুবিধা উন্নত করেছে। ২০২২ সালে ‘প্রোমোটিং ওয়াটার
রিপ্লেনিশমেন্ট অ্যান্ড ওয়াশ সার্ভিসেস’ শিরোনামের একটি প্রকল্পে কাজ করার জন্য টিসিসিএফ ও ওয়াটারএইড
আবারও যুক্ত হয়। সাভার ও সুনামগঞ্জ এলাকায় পানি ও স্যানিটেশন নিরাপত্তার প্রচার করা এই প্রকল্পের লক্ষ্য।
এই প্রকল্পের মাধ্যমে ৩০,০০০জনের বেশি মানুষ উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে।
২০২৩ সালে উন্নত অবকাঠামো ও সেবার মাধ্যমে পরিষ্কার, নিরাপদ পানির সরবরাহ বৃদ্ধি এবং জনগোষ্ঠীতে পানি
ব্যবহার সম্পর্কিত আচরণ উন্নত করার উদ্দেশ্যে ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পুওর
(ডব্লিউএসইউপি)-কে অর্থ প্রদান করে টিসিসিএফ। এই উদ্যোগ চট্টগ্রামের নিম্ন আয়ের জনগোষ্ঠীর ৪০,০০০জন
মানুষের জন্য পানির স্থিতিস্থাপকতা বৃদ্ধি করবে।
বিশ্ব পানি সপ্তাহ ২০২৩-এর বৈশ্বিক থিম “সিডস অফ চেইঞ্জ: ইনোভেটিভ সলিউশনস ফর আ ওয়াটার-ওয়াইজ
ওয়ার্ল্ড”-এর সাথে মিল রেখে দ্য কোকা-কোলা ফাউন্ডেশন এবং পার্টনাররা (ওয়াটারএইড বাংলাদেশ, ডব্লিউএসইউপি
এবং ২০৩০ডব্লিউআরজি) সাভার, চট্টগ্রাম ও রাজশাহীতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
২০৩০ ওয়াটার রিসোর্সেস গ্রুপ (২০৩০ডব্লিউআরজি) রাজশাহীতে “জয়েনিং ফোর্সেস ফর ক্যাটালাইজিং ট্রান্সফরমেশন
ইন বারিন্দ হটস্পট” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে। সরকারি ও বেসরকারি উন্নয়ন খাতের সহযোগিতার অধীনে

বাস্তবায়িত নানা উদ্যোগ থেকে প্রাপ্ত শিক্ষা এবং ভবিষ্যৎ অগ্রগতির পরিকল্পনা প্রদর্শন। কর্মশালায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির এবং বিশেষ অতিথি হিসেবে যুক্ত
হন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ড. এম এ সাত্তার মণ্ডল।
ওয়াটারএইড বাংলাদেশ সাভার সিআরপি-তে "প্রোমোটিং ওয়াটার রিপ্লেনিশমেন্ট অ্যান্ড ওয়াশ সার্ভিসেস" প্রকল্প নিয়ে
একটি ডিজাইন প্রচার ও নলেজ শেয়ারিং সেশনের আয়োজন করে। আয়োজনটিতে অংশগ্রহণকারীরা পানি সমস্যার
উদ্ভাবনী সমাধান সম্পর্কে জানতে পেরেছেন, যা এই প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হবে। পাশাপাশি তারা পানির অভাব
মোকাবেলায় তাদের অভিজ্ঞতা, কৌশল ও গবেষণার ফলাফল সবার সাথে শেয়ার করেন। এছাড়াও অংশগ্রহণকারীরা এই
সমস্যার উদ্ভাবনী ও জলবায়ু-সহনশীল সমাধান বিষয়ে আলোচনা করেন। বৃষ্টির পানি সংরক্ষণ প্রযুক্তি, ভূগর্ভস্থ
পানির রিপ্লেনিশমেন্ট এবং পানির টেকসই ব্যবহারের মাধ্যমে প্রকল্পটি এই সমাধান অর্জন করবে।
নতুন যৌথ প্রকল্পের অর্জন তুলে ধরার জন্য ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পুওর (ডব্লিউএসইউপি)
চট্টগ্রামে “কনজার্ভ ওয়াটার কনজার্ভ লাইফ” শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ব্যবহারকারীদের
কাছে ৬৫টি ওয়াটারপয়েন্ট হস্তান্তর করা হয়। পাশাপাশি একটি সচেতনতামূলক ক্যাম্পেইন চালু করা হয়, যার লক্ষ্য
নিম্ন আয়ের জনগোষ্ঠীর মাঝে গুরুত্বপূর্ণ ওয়াটার স্টুয়ার্ডশিপ নীতির প্রচার করা। পানি সংরক্ষণ ও পানির নিরাপদ
ব্যবহারে উদ্ভাবনী পদ্ধতি বিষয়ে একটি আলোচনা সভারও আয়োজন করা হয় যাতে অংশ নেন চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই
অ্যান্ড স্যুয়ারেজ অথোরিটি (সিওয়াসা), চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্থানীয়
সরকারের প্রতিনিধি, জনগোষ্ঠীর সদস্য এবং উন্নয়ন সহযোগী সংগঠনের প্রতিনিধিরা।
এই যৌথ উদ্যোগগুলো পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও ব্যবহার নিশ্চিত করার জন্য জাতীয় পানি নীতিসহ সারা
দেশে পানির টেকসই ব্যবহার সংক্রান্ত নীতি প্রচারের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগের সরাসরি
সম্পূরক হিসেবে কাজ করছে।
দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাদিয়া ম্যাডসবার্গ বলেন, “নিরাপদ পানির টেকসই সহজলভ্যতা দ্য কোকা-
কোলা ফাউন্ডেশনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে পানির সহজলভ্যতা বৃদ্ধি করার লক্ষ্যে আমাদের
বাস্তবায়নকারী পার্টনারদের কাজে সহায়তা করতে পেরে আমরা খুবই গর্বিত।”

Post Views: 308

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

আমি জাতি হিসাবে লজ্জিত!

আমি জাতি হিসাবে লজ্জিত!

by admin
September 16, 2026
0
6

নোয়াখালীর বাসিন্দা হিসাবে ভিষন ভাবে অপমান ভোদ করছি নোয়াখালি সরকারি হাসপাতাল থেকে একজন মা কে টাকা না দেয়ার কারণে চিকিৎসা...

সাপ কাটার পর ওঝার কাছে গিয়ে ৩ ঘন্টা ধরে বিষ নামিয়েছে।ফলাফল নিউরোটক্সিনের প্রভাবে মৃত্যু।

সাপ কাটার পর ওঝার কাছে গিয়ে ৩ ঘন্টা ধরে বিষ নামিয়েছে।ফলাফল নিউরোটক্সিনের প্রভাবে মৃত্যু।

by admin
September 16, 2026
0
26

সাপ কাটার পর ওঝার কাছে গিয়ে ৩ ঘন্টা ধরে বিষ নামিয়েছে। এরপর হাসপাতালে (ঝিনাইদহ) এসেছে। ফলাফল নিউরোটক্সিনের প্রভাবে মৃত্যু। ঘটনা...

“দেশজুড়ে বিএনডিএসের জাতীয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা”

“দেশজুড়ে বিএনডিএসের জাতীয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা”

by admin
September 16, 2026
0
8

 সংবাদ বিজ্ঞপ্তি (Press Release — সরাসরি প্রকাশের জন্য)   ‘যুক্তির আলপনায় আঁকি মুক্তির ক্যানভাস’ স্লোগানকে সামনে রেখে  যুক্তিনির্ভর ও সংলাপভিত্তিক সমাজ...

দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকনিক

দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকনিক

by admin
September 15, 2026
0
3

আবু নাঈম রিপন:স্টাফ রিপোর্টার।। উদ্ভোধন, গবেষণা, ও প্রযুক্তিগত সমাধান কে সামনে রেখে বাংলাদেশ সরকারের প্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রনালয়ের আয়োজনে ১২ইং...

লোকটার অপরাধ কী ছিলো, সেইটা পরিষ্কার কইরা বলি।

লোকটার অপরাধ কী ছিলো, সেইটা পরিষ্কার কইরা বলি।

by admin
September 8, 2026
0
96

লোকটার অপরাধ কী ছিলো, সেইটা পরিষ্কার কইরা বলি। সে মোটরসাইকেল নিয়া প্রধানমন্ত্রীর গাড়িবহরের কাছে চইলা গেসিলো। তার ভাষ্য, সে তারেক...

বাইকের সেই মেয়েটি বেঁচে আছেন : মদ খেয়ে ছিলেন অচেতন

বাইকের সেই মেয়েটি বেঁচে আছেন : মদ খেয়ে ছিলেন অচেতন

by admin
September 4, 2026
0
33

রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে মোটরসাইকেলে সেই তরুণীকে নিথর অবস্থায় নিয়ে যাওয়ার ঘটনার রহস্য উদঘাটন হয়েছে। ওই তরুণী শুক্রবার বিকেলে জানিয়েছেন...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d