মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) জেলা প্রতিনিধিঃ
সমাজ সেবায় সফল চেয়ারম্যান হিসেবে বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২৩ সম্মাননা সনদপত্র প্রদান করা হয় শাহ আলম শাপলা চেয়ারম্যান কে।
বৃহস্পতিবার ০৭ সেপ্টেম্বর
বিকাল ৪ টা সময় মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল এ-র আয়োজিত, ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনের অনুষ্ঠানে,
মানবতার কল্যাণে মাদার তেরেসা” শীর্ষক আলোচনা সভা শেষে গুণীজন সম্মাননা সনদ পান টাঙ্গাইলের ভূঞাপুরের ২নং গাবসারা ইউনিয়নের শাহ আলম শাপলা চেয়ারম্যান।
প্রত্যন্ত চর এলাকায় নদী ভাঙন আর বন্যা প্লাবিত অসহায় দোস্ত মানুষের কল্যাণে সর্বদা পাশে থাকার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কারে চর এলাকার মানুষেরা কৃতজ্ঞতা প্রকাশ করেন
মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল এ-র প্রতি। মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এ-র চেয়ারম্যান বিচারপতি ম. নিজামুল হক নাসিম।
উদ্বোধন করেন ইসলামি গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক এমপি
লায়ন এম. এ আউয়াল।
মূল প্রসঙ্গ উপস্থাপন করেন প্রফেসর ডক্টর আনিসুজ্জামান (আন্তর্জাতিক খ্যাতিমান দার্শনিক ও উপাচার্য, গ্লোবাল ইউনিভার্সিটি)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন পীরজাদা শহীদুল হারুন অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়।
অধ্যাপক ডা. ছায়েফ উদ্দিন আহমেদ উপ-উপাচার্য (প্রশাসন) বিএসএমএমইউ।
উক্ত অনুষ্ঠান সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে রাত ১১ টার পরে শেষ হয়।
মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) জেলা প্রতিনিধিঃ







