অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর শহরের কাউরিয়া পাড়ায় মতিন গ্রুপ ও সাবেক কমিশনার আলমাছ গ্রুপের মধ্যে সংঘর্ষে সাজিদ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো চারজন। আহত চারজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার ( ৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের কাউরিয়াপাড়া নামক স্থানের বাউলপাড়া নতুন লঞ্চঘাটে পাড়ে স্পিডবোড ঘাট দখল নিয়ে এই ঘটনা ঘটে। এতে নিহত হয় কাউরিয়া পাড়া এলাকার আমির হোসেনের ছেলে।
স্থানীয় মানুষ জানান, আজ দুপুর ১২ দিকে কাউরিয়া পাড়ার মসজিদের সামনে মতিন গ্রুপ ও সাবেক কমিশনার আলমাছ গ্রুপের মধ্যে লঞ্চঘাটে স্পিডবোড ঘাট দখল নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এটা এক পর্যায় দুই গ্রুপে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলে পাঁচ জন আহত হয়। তাদের নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়। আহতদের মধ্যে সাদিজ নামে এক কিশোর মারা যায়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নরসিংদী মডেল থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটরস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। একজন মারা গিয়েছে। সংঘর্ষে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।







