মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে চারটি রাস্তার কাজের উদ্বোধন করলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাদিরা ইউনিয়নের হাবিবপুর, ছাত্তারকান্দি, সেনেরচর ও হাদিরা বাজারের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসফিয়া সিরাত। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন। সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিস জাহান, গোপালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও নগদাশিমলা ইউপি চেয়ারম্যান ম.আসাদুজ্জামান (সোহেল) জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহানসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় এমপি ছোট মনির ব্যক্তিগত অর্থে গোপালপুর হাদিরা ইউনিয়নের চর সাতারকান্দি শাহসুফী জামে মসজিদে নগদ ১ লক্ষ টাকা ও টিউবওয়েল প্রদান করেন। মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) জেলা প্রতিনিধিঃ
৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই...






