মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে আন্তঃজেলা ডাকাতদলের সর্দারসহ ৪ জনকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। শনিবার (৯ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় তল্লাশী চৌকি বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো ডাকাত সর্দার জোরারগঞ্জ থানাধীন খিলমুরারী এলাকার হক সাব প্রকাশ মাদক সম্রাট (২৩), হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী এলাকার সাইফুল ইসলাম রনি (২৪), নারায়ণগঞ্জ জেলার চরপাড়া এলাকার চাঁন মিয়া (২৮), সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের আকতাপাড়া এলাকার সিজিল মিয়া সোহাগ (৩০)। এসময় ১ টি আগ্নেয়াস্ত্র, ১ টি কার্তুজ, ৩৪ টি অটোরিক্সার ব্যাটারিসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জামাদী উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আন্তঃজেলা ডাকাতদলের সাথে জড়িত বলে স্বীকার করেন।
শনিবার দুপুরে এক প্রেস বিফিংয়ের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর ফেনী ক্যাম্পের স্কোয়াডন লিডার সাদেকুল ইসলাম। তিনি জানান, একটি অভিযোগের প্রেক্ষিতে শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট অংশে তল্লাশী চৌকি বসায় র্যাব-৭ এর একটি দল। এসময় একটি পিকআপকে থামানোর সংকেত দিলে গাড়িটি না থামিয়ে দ্রুত পালিয়ে যেতে চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা পিকআপটি জব্দ করে তল্লাশী চালিয়ে অস্ত্র, বিপুল পরিমাণ ব্যাটারিসহ ডাকাত সর্দার হক সাহেব ও তার তিন সহযোগীকে গ্রেফতার করে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত হক সাব প্রকাশ মাদক সম্রাটের বিরুদ্ধে জোরারগঞ্জ এবং সীতাকুন্ড থানায় ডাকাতি, মাদক, চুরি, হত্যা চেষ্টা এবং অস্ত্র আইনসহ ২০ টি মামলা এবং সাইফুল ইসলাম রনির বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় চুরি, হত্যার চেষ্টা, মাদকসহ ৪ টি মামলা রয়েছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







