রংপুর বিভাগীয় প্রতিনিধি: গুচ্ছ অধিভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের শূন্য আসনের বিপরীতে মেধা তালিকা ও মাইগ্রেশন পদ্ধতি চালু করার দাবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ এর বরাবরে স্মারকলিপি দিয়েছে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুরা। গত রবিবার বেরোবি উপাচার্য দপ্তরে স্মারকলিপি প্রদান করে ভর্তিচ্ছুরা। উপাচার্যের একান্ত সচিব খায়রুল ইসলাম স্মারকলিপিটি গ্রহণ করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে কয়েকটি মেধা তালিকা ও মাইগ্রেশন প্রকাশের পরও অনেকগুলো আসন শূন্য হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়সমূহে ক্লাসও শুরু হয়েছে। মেধা তালিকা ও মাইগ্রেশন প্রকাশ করা না হলে ভর্তিচ্ছুরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দ্রুত মেধা তালিকা ও মাইগ্রেশন প্রকাশ করা প্রয়োজন। মিথিলা আক্তার নামের এক শিক্ষার্থী বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটি বিষয়ে ভর্তি হয়েছি। মেধা তালিকা ও মাইগ্রেশন প্রকাশ করা হলে ভালো বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ হবে। শূন্য আসনের বিপরীতে মেধা তালিকা ও মাইগ্রেশন প্রকাশ করা জরুরি। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে। মাইগ্রেশন প্রকাশ হলে অন্য কোনো বিশ্ববিদ্যালয়েও ভালো বিষয় পাব।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







