রংপুর বিভাগীয় প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় শিয়ালের কামড়ে ৯ জন আহত হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর শুক্রবার সৈয়দপুর পৌরসভার ১০নং ওয়ার্ড পশ্চিম পাটোয়ারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন পশ্চিম পাটোয়ারীপাড়া এলাকার সুদর্শন রায় (৩০), নির্মল কুমার (৩৫), আলী হোসেন (৭০), হাবিবুর রহমান হাবিব (১৫), খাদিমুল ইসলাম (৩০), হাসানুর আলী (৩৪), জুয়েল হোসেন (২৫), আজিজুল হক (৬৫) ও জাহিদ হোসেন (৩০)। প্রত্যক্ষদর্শী সাজ্জাদ হোসেন বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে একটি শিয়াল বাঁশঝাড় থেকে হঠাৎ বের হয়ে সামনে যাকে পেয়েছে তাকেই কামড়াতে থাকে। এভাবে শিয়ালটি পাটোয়ারীপাড়া সংলগ্ন খড়খড়িয়া পাড়া, মনছুরের মোড় এলাকার ৯ জনকে কামড় দিয়ে রক্তাক্ত জখম করেছে। পরে আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সৈয়দপুর পৌরসভার ১০ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দার বলেন, শিয়ালের কামড়ে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তৌহিদা সিদ্দিকা রিয়া বলেন, শিয়ালে কামড়ানো আহতদের ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ভ্যাকসিন প্রদানের জন্য তাদেরকে নীলফমারী জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত হাবিবুর রহমান হাবিব নামে এক কিশোরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







