রংপুর বিভাগীয় প্রতিনিধি: শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ৬ জনের বিরুদ্ধে রংপুর শ্রম আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের অবসরপ্রাপ্ত সিনিয়র খামার ব্যবস্থাপক ফারুকুল ইসলাম এ মামলা দায়ের করেন। মামলার অভিযুক্তগণ হলেন ড. মুহাম্মদ ইউনূস, গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নুর জাহান বেগম, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) শামসুদ দোহা, বোর্ড সদস্য ইমামুস সুলতান, রতন কুমার নাগ ও শাহাজান। বাদীপক্ষের আইনজীবী শামীম আল মামুন বলেন, মামলার বাদী অবসর গ্র্যাচুইটি ও অর্জিত ছুটি বাবদ ৯ লক্ষ ৭৫ হাজার ১২৫ টাকা ক্ষতিপূরণ বাবদ পাওনা আদায়ের লক্ষ্যে ড. ইউনূসসহ ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার বাদী ফারুকুল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গ্রামীণ কৃষি ফাউন্ডেশন ইউনিট কার্যালয়ের খামার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। সেই সময়ে বাদীর অবসর গ্র্যাচুইটি এবং অর্জিত ছুটি নগদায়ন বাবদ অর্থ পরিশোধ না করে তাকে অবসরে যেতে বাধ্য করা হয় এবং পাওনা পরিশোধ করতে টালবাহানা করে আসছে।
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...






