একটি শোক সংবাদ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার
৮নং ডৌহাখলা ইউনিয়নের জজবাড়ী চুড়ালি গ্রাম নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার (৮৫)
(১৯ সেপ্টেম্বর) মঙ্গলবার রাত আনুমানিক ১১টা১৫ মিনিটের সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি গৌরীপুর উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব আলম ফারুক ও ফ্রেন্ডস হাউজ ৯৬ এর সহ-সভাপতি ফিরোজ আলম কিরণের পিতা।
উনার জানাযার নামাজ (২০ সেপ্টেম্বর) বুধবার সকাল ১১ টায় মুলাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার সময় বৃষ্টি থাকা সত্ত্বেও শত শত মুসল্লিরা অংশগ্রহণ করেন। এছাড়াও আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। উনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আলহাজ্ব আব্দুল মান্নান সাহেবের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে ফ্রেন্ডস হাউজ ৯৬ এর সদস্যবৃন্দ।
Views: 302
Related