এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরে উপজেলাধীন ৪নং দিওড় ইউনিয়নের ২নং ওয়ার্ডের ডোমাবাগা মহল্লায় স্থানীয় জনসাধারনের যাতায়াতের পানি নিষ্কাশনের জন্য একটি গুরুত্বপূর্ণ ড্রেন তৈরির প্রতিশ্রুতি প্রদান করেন। আজ (২২ সেপ্টেম্বর-২০২৩) শুক্রবার জুম্মা নামাজ বাদ দিনাজপুর বিরামপুর উপজেলাধীন ৪নং দিওড় ইউনিয়নের ২নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ডোমাবাগা মহল্লায় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল গ্রামের জামে মসজিদ ঘেষা পুকুরের পানি নিষ্কাশনের রাস্তায় ড্রেন নির্মাণের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন,অত্র গ্রামের ধর্মপ্রান মুসল্লিগণ সহ দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল,২নং ওয়ার্ড সদস্য আজগর আলী,৪নং ওয়ার্ড সদস্য মুক্তার হোসেন,১২৩ মহিলা সংরক্ষিত আসনের সদস্যা ফেন্সিয়ারা বেগম সহ গ্রামের জনসাধারণ উপস্থিত ছিলেন। শুক্রবার দিনে মসজিদে জুম্মার নামাজ বাদে গ্রামের সকল জনগণের উপস্থিতিতে উক্ত পানি নিষ্কাশনের ড্রেনটির শুভ উদ্বোধন করেন।







