এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরে অসুস্থ মুরগি বিক্রি করায় খামারিকে ভাম্যমান আদালতে জরিমানা হয়েছে বলে জানা যায়। দিনাজপুর বিরামপুরে মুরগির খামারে অসুস্থ মুরগি বিক্রি করার অভিযোগে বেলাল হোসেন নামের এক খামারিকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ (৭ অক্টোবর) শনিবার দুপুরে বিরামপুর পৌর শহরের ভেটাই এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। এসময় উপজেলা ভেটেরিনারি সার্জন মমিনুর ইসলাম,বিরামপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,বিরামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসলাম পাড়া মহল্লার বেলাল হোসেন তার খামারের অসুস্থ মুরগি বিক্রয় করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় খামারির জরিমানা করা হয়।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন
ঘটনার সত্যত্বা স্বীকার পূর্বক বলেন,অসুস্থ মুরগি বিক্রয়ের অপরাধে উক্ত খামারির জরিমানা করা হয়েছে।








