মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে লরি চাপায় প্রাণ গেল মাদরাসা ছাত্রীর। তার নাম তানজিনা আক্তার (১৫)। সে ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে এবং ডাকঘর শাহ সূফি মাওলানা নুর আহম্মদ (র:) দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কমলদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ডাকঘর শাহ সূফি মাওলানা নুর আহম্মদ (র:) দাখিল মাদরাসার সুপার মাওলানা শহিদুল ইসলাম জানান, তানজিনা বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে মাদরাসা থেকে পাঁচ’শ গজ দূরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় চট্টগ্রামমুখী একটি লরি মহাসড়কের বাইরে গিয়ে তাকে চাপা দেয়। এরপর আশপাশের লোকজন দৌঁড়ে এসে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে মহাসড়কের পাশে দাঁড়ানো অবস্থায় দ্রুতগামী লরি চাপা দিলে এক ছাত্রী গুরুতর আহত হয়। এরপর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরিবারের অনুরোধে লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। লরি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







