বায়েজিদ গাইবান্ধা জেলা প্রতিনিধি :
গাইবান্ধার পলাশবাড়ীতে অবরোধের সমর্থনে গাইবান্ধা জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। পলাশবাড়ী পৌর বিএনপিসহ অঙ্গ-সংগঠনের।
আজ (২৯শে নভেম্বর) বুধবার দুপুর ১.৩০ মিনিটে গাইবান্ধা – পলাশবাড়ী মহাসড়কের রাইচমিল ও মেডিকেল নামক স্থানে শতাধিক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করে গাইবান্ধা জেলা ছাত্রদলের ।
জেলা ছাত্রদলের সভাপতি মোঃ জাকারিয়া জিম, সাধারণ সম্পাদক তারেক উজ জামান তারেক ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকতের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করেন, পলাশবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো মোত্তালেব সরকার বকুল, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিন মন্ডল, গাইবান্ধা জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিল্লাত সরকার মিলন,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমরান হাসান, থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিব, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিবসহ আরও অনেকে নেতাকর্মী অংশ গ্রহন করেন। এছাড়া আরও অংশ গ্রহন করেন অঙ্গসহযোগী নেতাকর্মীরা।
Views: 252
Related