কুমিল্লার লাকসামে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে লাকসাম আউটার স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত কিশোরের নাম মো. সুজন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সে লাকসামের পাইকপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে।
আজ সকালেই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি প্রথমবারের মতো কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।






