মোঃ ইদ্রিস আলীঃ ফরিদপুর জেলা প্রতিনিধিঃ মিডিয়াকর্মীরা ভোটকেন্দ্রের বাইরে থাকবেন না, ভেতরে থাকবেন। ভিডিও-ছবি তুলতে পারবেন। প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে হবে না, সরাসরি প্রবেশ করতে পারবেন। পর্যবেক্ষকেরাও সরাসরি প্রবেশ করতে পারবেন। মিডিয়া সত্য-মিথ্যা প্রকৃত তথ্যটা জনগণকে তাৎক্ষণিকভাবে জানিয়ে দিতে পারবেন বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রামের ১৬ আসনের প্রার্থী ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাদাভাবে মতবিনিময়ের পর সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন। সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোট চলাকালে যদি কোনো পেশিশক্তির উদ্ভব ঘটে, তাহলে তাৎক্ষণিকভাবে অবহিত হওয়ার পর কেন্দ্রের ভোট বন্ধ করে দেবেন। প্রার্থীদের বলেছেন, এ ধরনের ঘটনা দ্বাদশ সংসদ নির্বাচনে হবে না। ভোট আরেক জায়গায় চলে যাওয়ার যে আশঙ্কা নেই, তা ১০০ শতাংশ নিশ্চিত করেছেন বলে দাবি করেন তিনি। সিইসি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের আচরণে প্রার্থীরা সন্তুষ্ট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অনেক ক্ষেত্রে অভিযোগ করার পর কর্মকর্তারা ব্যবস্থা নিয়েছেন। ছয়টি জায়গা ঘুরে তিনি এমন চিত্র পেয়েছেন। কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা বলেছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটি যেকোনোভাবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ভাবে তুলে আনতে হবে। এ বার্তা আমরা সবাইকে দিয়েছি। তারাও অনুধাবন করতে পেরেছেন। তিনি জানান, নির্বাচন কমিশন একটা অ্যাপ তৈরি করেছে, যার মাধ্যমে দুই ঘণ্টা পরপর কত ভোট পড়েছে মানুষ সেটি মোবাইল ফোনে জানতে পারবে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূর-ই আলম মিনা, ও জেলা প্রশাসকরা। মোঃ ইদ্রিস আলীঃ ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ২৬ ডিসেম্বর মঙ্গলবার ২০২৩ খ্রিঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







