রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস নামে একটি ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় চারজন মারা গেছেন।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,‘যখন আগুন লাগছে আমরা দৌঁড়ে আসছি। অনেক মানুষ চোখের সামনে মরে গেছে। আমরা বাঁচাইতে পারি নাই। ওই লোকটা বলছে, ‘আমারে বাঁচাও।’ তাকে বাঁচানোর চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি। ফায়ার সার্ভিস এক ঘণ্টা পরে আসছে ভাই।’
জানতে চাইলে রেলওয়ে পুলিশের ঢাকা জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এটি নাশকতা নাকি গোলযোগ বিষয়টি যাচাই করা হচ্ছে।







