রংপুর বিভাগীয় প্রতিনিধি: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাইসাইকেলে রওনা হলেন আইয়ুব আলী আকন্দ। গত বুধবার বিকালে তার নিজ বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে সৌদি আরবের পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। হজযাত্রী আইয়ুব আলী বাড়ী গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দ কোমরপুর ইউনিয়নে। আইয়ুব আলী বলেন, কঠিন মনোবল, বুকভরা সাহস আর অসাধ্যকে সাধন করতে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের আশায় মক্কার উদ্দেশ্যে রওয়ানা হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন। তিনি আরো বলেন, সুস্থভাবে পৌঁছে যেন মনোবাসনা পূরণসহ পবিত্র হজব্রত আদায় করতে পারেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







