সাবেক পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সাথে নবগঠিত নাইক্ষ্যংছড়ি অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদদের সৌজন্য সাক্ষাৎ।
প্রেস বিজ্ঞপ্তিঃ
বান্দরবান-৩০০ আসন থেকে ০৭ম বারের-নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সাথে নবগঠিত নাইক্ষ্যংছড়ি অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ।
গতকাল রোববার (২১ জানুয়ারি) বিকালে ৪ টার সময় উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গসংগঠনের ব্যানারের আয়োজনে নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমেদ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ গণসংবর্ধনার অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন নাইক্ষ্যংছড়ি অনলাইন প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পক্ষ থেকে বান্দরবান ৩০০নং আসন থেকে টানা সাত বারের নব-নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার পাশাপাশি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃশ্যমান উন্নয়ন ও জনগণের সুবিধার্থে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে, সেগুলো জাতির কাছে তুলে ধরার আহবান জানান তিনি।
তিনি বলেন, সাংবাদিকরা হলো মানুষের মনের আয়না,জাতির বিবেক ও রাষ্ট্রের বিশ্বস্ত ৪র্থ স্তর্ম্ভ।
দেশ ও জাতির স্বার্থে গঠনমূলক আলোচনা- সমালোচনার পাশাপাশি দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে,আগুন সন্ত্রাসের মাধ্যমে যারা মানুষ হত্যা ও জনগনের সম্পদের ক্ষতিসাধন করে, যারা বে-আইনি কার্যকলাপে জড়িত থাকে-তাদেরকেও তুলে ধরতে হবে। সর্বোপরি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি নাইক্ষ্যংছড়িতে সাংবাদিকদের সক্রিয় ভূমিকায় ভূয়শী প্রশংসা করেন।
ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় সময় উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রিজভী,মোঃ সরওয়ার জাহান,মোঃ সাইদুজ্জামান, ইরফান মাহাবুব রায়হান,শাহাব উদ্দীন সিকদার,মুমিনুল আলম মুমু,শাহাদাত হোসেন অন্তর,মোঃ শাহাদাত হোসেন,মাহী মোঃ মানিক,প্রজ্ঞাজ্যোতি বড়ুয়াসহ প্রমুখ।
সংবাদ প্রেরক
মোঃ সাইদুজ্জামান সাঈদ







