২০২২-২০২৩ অর্থবছরে অন্যতম শীর্ষ করদাতা হিসেবে ব্যাংকিং ক্যাটাগরীতে “বিশেষ সম্মাননা” অর্জন করেন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।
জাতীয় রাজস্ব বোর্ড এর বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) বুধবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের অফিসে অন্যতম সেরা করদাতা “বিশেষ সম্মাননা” প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদের কাছ থেকে এই “বিশেষ সম্মাননা” গ্রহণ করেন মোহাম্মদ ইউনুছ।
এসময় অন্যান্যদের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) এর কর কমিশনার মো. ইকবাল বাহার, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব আব্দুল আজিজ এবং ব্যাংকের সিএফও মো. জাফর ছাদেক, এফসিএ উপস্থিত ছিলেন।







