দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বিশ্ব শিু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৪ এর সমাপনী উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন, ক্রীড়া ও ছড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর-২০২৪) দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ-২০২৪ এর সমাপনী উপলক্ষ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাংকন প্রতিযাগিতা, সুবিধা বঞ্চিত শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা বালক ও বালিকা, বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক শিশুদের ক্রীড়া ও ছড়া প্রতিযোগিতা এবং বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৪ সমাপনী উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু ছাত্র/ছাত্রীরা অংশগ্রহণ করে।
শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ##
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ ড. আহমেদ আত-তাইয়েব, জ্ঞান ও মানবতার এক বৈশ্বিক কণ্ঠস্বর
জাহেদুল ইসলাম আল রাইয়ান ক্ষমতার উচ্চাসনে অনেকেই অধিষ্ঠিত হন, কিন্তু জ্ঞান, প্রজ্ঞা ও নৈতিক নেতৃত্বের মাধ্যমে বিশ্বমানুষের আস্থা অর্জন করতে...








