admin

admin

তানোরে বিএনপির স্মরণকালের সর্ববৃহৎ  জনসভা

আলিফ হোসেন, তানোরঃ রাজশাহীর তানোরে  উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জুলাই-আগস্ট আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা ও নির্বাচনী জনসভা আয়োজন করা হয়েছে। জানা...

নবাবগঞ্জে নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন,প্রশাসনের নীরব ভূমিকা

এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে কাঁচদাহ ব্রীজের পশ্চিম পাশে অবৈধ ভাবে ড্রেজার...

ঠাকুরগাঁওয়ে অবৈধ জাল পুড়িয়ে দিলো প্রশাসন

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি বুড়িরবাধ এলাকায় প্রায় ৬ ঘণ্টা অভিযান চালিয়ে ৭০টি অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত জালগুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী আগুনে পুড়িয়ে দেয়া হয়। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। শনিবার (২৩ আগস্ট) ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত বুড়িরবাধ এলাকার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদী থেকে অবৈধ চায়না রিং জাল জব্দ করার পাশাপাশি নদীর আশে পাশের বিভিন্ন স্থান থেকেও এসব অবৈধ জাল জব্দ করা হয়। পরবর্তীতে জালগুলো পুড়িয়ে দেয়া হয়। অভিযানে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, সদর থানার অফিসার ইনচার্জ সারোয়ারে আলম খান প্রমূখ। জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ বলেন, রিং জাল কিনবা কারেন্ট জাল সবরকম মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জালে বিশেষত দেশীয় ছোটমাছ ও মাছের পোনা সহজেই আটকা পড়ে এবং অনেক মাছ ও পোনা মারা যায়। এগুলো আমাদের মাছের জন্য অনেক ক্ষতিকর। উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকেই বুড়িরবাধ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নদীতে এবং নদীর আশে পাশে পাতানো মাছ ধরার নিষিদ্ধ ৭০টি জাল জব্দ করা হয়। আগেই টের পেয়ে জাল মালিকেরা পালিয়ে যায়। পরে জব্দকৃত জালগুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী পুলিশ, মেম্বার ও স্থানীয়দের উপস্থিতিতে ঘটনাস্থলেই পুড়িয়ে ফেলা হয়। এছারাও এসব জাল তৈরি, ক্রয় বিক্রয়, গুদাম ও বাজারজাতকরনে আমাদের নজরদারি সোচ্চার রয়েছে। এর আগে, সদর উপজেলার বেষ কয়েকটি গুদামে আমরা অভিজান পরিচালনা করেছি এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

কলাকোপা সুবাদ বাজারে সাউথইস্ট ব্যাংক পিএলসি এর  এজেন্ট ব্যাংকিং আউটলেট ও সিআরএম এটিএম বুথ উদ্বোধন

আল আমিন মন্ডল ২৩শে আগষ্ট-২০২৫ইং শনিবার বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা সুবাদ বাজারে সাউথইস্ট ব্যাংক পিএলসি এর এজেন্ট ব্যাংকিং আউটলেট ও সিআরএম...

১০ তম ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ২য় দিনে ট্রাইবেকারে ২-৩ গোলে ডাব্লু এফসি ফুলবাড়ীর জয়লাভ

স্টাফ রিপোর্টার ॥ ২৩ আগস্ট শনিবার প্রতি বছরের ন্যায় এবারও ১০তম ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর দ্বিতীয় দিনে খেলতে...

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে লুটপাটের বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

  পাবনা প্রতিনিধি: আওয়ামী ফ্যাসিস্ট এর দোসর শামীম আহম্মেদের কাছ থেকে আর্থিক সহযোগীতা নিয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম...

পিআর পদ্ধতি মানবে না বাংলার জনগন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর।। জামালপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা এখন মুক্তিযুদ্ধকে...

দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই- মীর সরফত আলী সপু

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার   বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, যারা মনে...

সীমান্ত দিয়ে আবারও ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে আবারও নারী ও শিশুসহ পাঁচজনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৩ আগস্ট) ভোরে উপজেলার ফকিরগঞ্জ সীমান্তের ৩৪২ নম্বর পিলার এলাকা দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়। পরে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। আটকরা হলেন পীরগঞ্জ উপজেলার বৈরচুনা গ্রামের বিনয় চন্দ্র রায়ের ছেলে শ্রী রামবাবু রায় (১২), একই গ্রামের গায়নামা রায়ের কন্যা আদুরী বালা (৩০), দিনাজপুর জেলার বিরল উপজেলার রানীপুকুর গ্রামের সফিউদ্দীনের ছেলে আনিসুর রহমান (৪১), একই উপজেলার বোচাহাট গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২২) ও রবিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে একরামুল হক (২৮)। এর আগেও কয়েক দফায় পীরগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বেশ কিছু নারী, পুরুষ ও শিশুকে ঠেলে পাঠায় বিএসএফ। এ বিষয়ে বিজিবির ফকিরগঞ্জ কম্পানি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম জানান, সীমান্তে আটক ৫ জনের বিরুদ্ধে মামলা করে শনিবার বিকালে তাদের পীরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘আটকদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় পাসপোর্ট আইনে মামলা করেছে বিজিবি। রবিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

Page 1286 of 4606 1 … 1,285 1,286 1,287 … 4,606

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.