তিতাসে একটি রাস্তা সংস্কার না করায় ভোগান্তিতে প্রায় লক্ষাধিক পথচারী, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
মোঃ সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা: তিতাসের ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি এলাকার হরিপুর ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ সড়কে যাতায়াতের অন্যতম প্রধান একটি...
মোঃ সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা: তিতাসের ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি এলাকার হরিপুর ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ সড়কে যাতায়াতের অন্যতম প্রধান একটি...
অমর ডি কস্তা, নাটোর: নাটোর জেলার সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের মোহনপুর গ্রামে গত ২৬ জুন হালিমা ও শাহনাজ নামের দুই...
নতুন অভিজ্ঞতায় তোরসা // বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে উপস্থাপনা করলেও প্রথমবারের মতো নতুন অভিজ্ঞতার মুখোমুখি ‘মিস ওয়ার্ল্ড’ বিজয়ী মডেল-অভিনেত্রী রাফাহ নানজিবা তোরসা। নারীর সাহস, সত্য আর স্বর তুলে ধরার এক নতুন যাত্রায় দেখা যাবে তাকে। তোরসার উপস্থাপনায় ব্যতিক্রমী ঘরানার পডকাস্ট ‘শি’ আসছে অচিরেই। এই পডকাস্টে তোরসার অতিথি হয়েছেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা, দেশের জনপ্রিয় র্যাম্প মডেল, কোরিওগ্রাফার ও উপস্থাপিকা আজরা মাহমুদ, মডেল-অভিনেত্রী শাবনাজ সাদিয়া ইমি, অভিনেত্রী সারিকা সাবরিন, সুনেরাহ বিনতে কামাল, কনটেন্ট ক্রিয়েটর রাবা খান প্রমুখ। এ প্রসঙ্গে তোরসা বলেন, ‘মিস বাংলাদেশ হওয়ার আগে সরকারি, বেসরকারি বিভিন্ন চ্যানেল ও কর্পোরেট শো উপস্থাপনা করেছি। তবে এমন অভিজ্ঞতা এবারই প্রথম। আর মিস বাংলাদেশ হওয়ার পর এবারই প্রথম উপস্থাপনায়। শোটি উপস্থাপনা করার আগ্রহী হওয়ার কারণ হচ্ছে এটা নারীদের নিয়ে। তাছাড়া একই অঙ্গনের সবার সঙ্গে আলোচনার সুযোগ তৈরি। মিস বাংলাদেশ হিসেবে এ ধরনের প্ল্যাটফর্মে কাজ করাটা অন্যরকম ভালো লাগারও বটে। যে কারণে প্রস্তাব পেতেই লুফে নেই।’ যোগ করে তিনি আরও বলেন, ‘উপস্থাপনা করার জন্য অনেক প্রস্তাব আসে। কিন্তু এ ধরনের অনুষ্ঠান যে কেউ-ই পেলে লুফে নিবে। এটা যেহেতু অন্যরকম পরিকল্পনা সেই জায়গা থেকে আমার সঙ্গে যায়। যে কারণে যুক্ত হয়েছি। প্রচারে এলে দর্শক বুঝতে পারবে আসলে বিষয়টা কি।’ জানা গেছে, জেরিন তাসনিম রোজার স্ক্রিপ্টে আরিফ অপুর পরিচালনায় খালেদ সজীবের প্রযোজনায় ১৮ জুলাই থেকে কাহিনি ইউটিউব চ্যানেলে ‘শি’ পডকাস্ট শুরু হবে। বলা দরকার, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের ভাগীদার তোরসাকে মাঝে মধ্যে অভিনয়ে দেখা যায়। গত কোরবানির ঈদে তাকে দুটি নাটকে দেখা গেছে। এরপর মাবরুর রশিদ বান্নাহর আলোচিত ওয়েব ফিল্ম ‘লাঞ্চ’-এ দেখা গেছে। শিগগিরই প্রচারে আসবে তার অভিনীত ভিন্ন ঘরানার আরও একটি নাটক ও ওয়েব ফিল্ম৷ এ নিয়ে আপাতত বিস্তারিত বলা নিষেধ পরিচালকের পক্ষ থেকে। তবে শিগগিরই ঘোষণা আসবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
নিজের দীর্ঘ অভিনয় জীবনের বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন চলচ্চিত্রের মমতাময়ী মা’খ্যাত কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম। চোখের জলে ভিজেই নিজের ক্যারিয়ারের নানা গল্প শোনালেন প্রখ্যাত এই অভিনেত্রী। এসময় তিনি বলেন, ‘বাচসাস আমার অনেক আপন। অনেক আগে থেকেই বাচসাসের সঙ্গে পরিচয়। বাচসাসকে আমি ভালোবাসি, সম্মান ও শ্রদ্ধা করি। এই আয়োজনে হাজির হয়ে আমার যে চোখের পানি ঝরেছে তা গ্লিসারিন নয়, শ্রদ্ধা আর সম্মানে এই পানি। বাচসাস আমাকে যে সম্মান দিয়েছে তা কখনো ভুলবো না। এই সম্মান আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে।’ বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এমন আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়। অনুষ্ঠানে আগত সাংবাদিকদের চোখও এসময় আবেগের জলে ভিজে যায়। পিনপতন নীরবতায় আয়োজনের পরিবেশ ভারি হয়ে উঠে কিছু সময়ের জন্য। শুরুতেই গুণী এই অভিনেত্রীকে বাচসাস থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়। দোয়েল ওটিটির সহযোগিতায় সোমবার বিকেলে মগবাজারস্থ বাচসাস কার্যালয়ে অনুষ্ঠিত হয় নিয়মিত ‘মিট দ্য প্রেস’-এর প্রথম পর্ব। সংগঠনের সভাপতি কামরুল হাসান দর্পণের সভাপতিত্বে এই আয়োজনের সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাহাত সাইফুল। বাচসাস’র সভাপতি কামরুল হাসান দর্পণ বলেন, ‘বাচসাস এই প্রথম ‘মিট দ্য প্রেস’-এর আয়োজন করেছে। আনোয়ারার মতো কিংবদন্তি অভিনেত্রীকে দিয়ে ধারাবাহিক এই আয়োজনের পথচলা শুরু করতে পেরে বাচসাস আনন্দিত। এখন থেকে নিয়মিত চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতের তারকাশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে ‘মিট দ্য প্রেস’-এর আয়োজন করা হবে। তারা উপস্থিত হয়ে নিজেদের বর্ণাঢ্য ক্যারিয়ার ও সমসাময়িক প্রসঙ্গে কথা বলবেন। এই আয়োজনে সহযোগিতা করছে ওটিটি প্ল্যাটফর্ম দোয়েল। বাচসাস তার প্রতি কৃতজ্ঞ।’ সম্পাদক রাহাত সাইফুল বলেন, ‘বাচসাস কার্যালয়ে এই প্রথমবার ‘মিট দ্য প্রেস’-এর...
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি...
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ মাস ধরে জলাতঙ্ক রোগ প্রতিরোধে ব্যবহৃত র্যাবিস ভ্যাকসিনের চরম সংকট...
বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সাক্ষাৎকারটি পাঠকদের জন্য...
চলতি বছর দেশে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবর জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টার...
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘বিভিন্ন জেলায় ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। গণভবনকে ফ্যাসিবাদ বিরোধী জাদুঘর গড়ে...
নোয়াখালী: সেনবাগ উপজেলার ৮নং বিজবাগ ইউনিয়নের ফকিরহাটে গত শনিবার (১২জুলাই) জায়গা-জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য বসা সালিশ বৈঠকে কথা কাটাকাটির...
[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob