শুক্রবার হচ্ছে কী না ৫০তম বিসিএস পরীক্ষা, যা জানা গেল
৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। গতকাল বুধবার চার প্রার্থী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।...
৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। গতকাল বুধবার চার প্রার্থী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।...
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য...
মিরসরাইয়ে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে মারুফ...
আজ বিকাল ৪ টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর শাখার উদ্যোগে “স্টুডেন্টস ক্যাম্পেইন ফর হাতপাখা” শিরোনামে এক ব্যাপক জনসংযোগ...
সাবেক পরিবেশক মাসুদ অ্যান্ড ব্রাদার্স ও অগ্রণী ট্রেডিং কর্পোরেশন কর্তৃক জেলা ও দায়রা জজ আদালত, ঢাকায় দায়েরকৃত সালিশি বিবিধ মামলা নং ৪৩৬/২০২৫ ও ৪৩৭/২০২৫–এ অতিরিক্ত জেলা জজ আদালত নং ২, ইউনিলিভার বাংলাদেশ এর পক্ষে চূড়ান্ত রায় দিয়েছে । উক্ত মামলাগুলোতে পরিবেশকরা তাদের পরিবেশক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেন এবং উক্ত বাতিল নোটিশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা (ইনজাংশন) ও সংশ্লিষ্ট এলাকায় নতুন পরিবেশক নিয়োগে নিষেধাজ্ঞা প্রদানের আবেদন করেন। ২৯.০১.২০২৬ তারিখে, উক্ত মামলাসমূহে অতিরিক্ত জেলা জজ আদালত নং–২ পরিবেশকদের আবেদনে কোনো যুক্তিসঙ্গত কারণ (মেরিট) না পাওয়ায় সালিশি বিবিধ মামলাগুলো খারিজ করে দিয়ে ইউনিলিভার বাংলাদেশের পক্ষে চূড়ান্ত রায় প্রদান করেন। এই সালিশি বিবিধ মামলা দায়েরের পূর্বে পরিবেশকরা আইনগতভাবে ভুল ফোরামে দুইটি ঘোষণামূলক মামলা (Declaration Suit) ও দুইটি অর্থ মামলা (Money Suit) দায়ের করেন। আইনগত গ্রহণযোগ্যতার অভাবে (Maintainability) আদালত উক্ত ঘোষণামূলক মামলাগুলো খারিজ করে দেন। প্রাথমিক পর্যায়ে আদালতে প্রত্যাখ্যিত হওয়ার পর পরিবেশকরা ইউনিলিভারের বিরুদ্ধে এই সালিশি বিবিধ মামলাগুলো দায়ের করে নিষেধাজ্ঞা প্রার্থনা করেন। ২৮.০১.২০২৬ তারিখে অতিরিক্ত জেলা জজ আদালত মামলাগুলোর মেরিটের ওপর শুনানি গ্রহণ করেন। শুনানিকালে ইউনিলিভার বাংলাদেশ আদালতে তাদের অবস্থান স্পষ্টভাবে উপস্থাপন করে এবং প্রমাণ করে যে পরিবেশক নিয়োগ বাতিল সম্পূর্ণ আইনানুগভাবে ও পরিবেশক চুক্তির শর্তানুযায়ী সম্পন্ন করা হয়েছে। একইসঙ্গে ইউনিলিভার আদালতকে অবহিত করে যে পরিবেশকরা বিভিন্ন আদালতে মামলা দায়েরের সময় একাধিক গুরুত্বপূর্ণ নথি গোপন করেছেন এবং বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২৯.০১.২০২৬ তারিখে আদেশ প্রদানের দিন ধার্য করেন। আজ আদালত পরিবেশকদের আবেদনে কোনো যুক্তিসঙ্গত কারণ না থাকায় সালিশি বিবিধ মামলাগুলো খারিজ করে দিয়ে ইউনিলিভার বাংলাদেশের পক্ষে রায় প্রদান করেন। এই রায়ের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে ইউনিলিভার বাংলাদেশ আইনসম্মতভাবে পরিবেশক নিয়োগ বাতিল করেছে এবং নতুনভাবে নিয়োগপ্রাপ্ত পরিবেশকের মাধ্যমে স্বাভাবিক ও নির্বিঘ্নভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে। ইউনিলিভার বাংলাদেশের পক্ষে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ আশিম ও ব্যারিস্টার তানিম হোসেন শাওন আদালতে উপস্থিত ছিলেন। অপরদিকে পরিবেশকদের পক্ষে অ্যাডভোকেট ওমর ফারুক (ফারুকী) ও ব্যারিস্টার আবির আব্বাস উপস্থিত ছিলেন।
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন জামালপুর- ২ এর নির্বাচনি এলাকা পরিদর্শন...
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর- ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দিনাজপুর পৌরসভার...
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি ॥ সাবেক ছাত্রনেতা ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক রাহবার কবির পিয়াল এর...
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুর উপজেলা য় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ) দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও...
প্রেস বিজ্ঞপ্তি- বরিশালকে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত বরিশাল...
[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob