শান্তিপূর্ণ পরিবেশে দোহারে বাংলা প্রথম পত্রের পরীক্ষা সম্পন্ন

  শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার ঢাকা জেলার দোহার উপজেলায় অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক...

Read moreDetails

ভূঞাপুরে মেহমান ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ২০২৬ সালের হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত।

    মোহাম্মদ সোহেল◾ ২০২৬ সালের হজযাত্রীদের জন্য টাঙ্গাইলের ভূঞাপুরে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায়...

Read moreDetails

ভূঞাপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

    মোহাম্মদ সোহেল◾ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ মিনহাজ উদ্দিন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে...

Read moreDetails

ভূঞাপুরে প্রতিবন্ধী মুসলিম কিশোরীকে ধর্ষণের অভিযোগে কমল হাওলাদার আটক

    মোহাম্মদ সোহেল◾ টাঙ্গাইলের ভূঞাপুর এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কমল হাওলাদার (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে...

Read moreDetails

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান পীরজাদা এস. এম. রুহুল আমীন

গাজীপুরের শ্রীপুর পৌরসভা-এর আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন প্রবীণ রাজনীতিবিদ, সমাজসেবক ও ইসলামি চিন্তাবিদ পীরজাদা আলহাজ্ব...

Read moreDetails

জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান

  নিজস্ব প্রতিবেদক | ঢাকা বর্তমান সরকারের ক্ষমতায় আসার দুই মাস পূর্ণতার উপলক্ষে আজ শনিবার (১৮ এপ্রিল ২০২৬) জাতীয় প্রেসক্লাবের...

Read moreDetails

টাঙ্গাইল উৎসবমুখর পরিবেশে পর্তুগালে  কমিউনিটি’র বর্ণিল মিলনমেলা অনুষ্ঠিত 

মোহাম্মদ সোহেল, বিশেষ প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে পর্তুগালে প্রবাসী টাঙ্গাইলবাসীর উদ্যোগে জমকালো ও বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘টাঙ্গাইল কমিউনিটি ইন পুর্তগাল’...

Read moreDetails

তেল নেই, সেচ বন্ধ, দোহার-নবাবগঞ্জে কৃষিতে ত্রাহি অবস্থা

      শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার   ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা ও পার্শ্ববর্তী এলাকায় জ্বালানি তেলের তীব্র সংকট এখন কৃষকের ‘ভাতের হাড়িতে’ হানা দিয়েছে। ডিজেলের অভাবে ইরি-বোরো মৌসুমে সেচ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ায় এই অঞ্চলের কৃষি অর্থনীতি বড় ধরনের হুমকির মুখে পড়েছে। পানির অভাবে ধান ক্ষেত ফেটে চৌচির হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক। বর্তমানে দোহার-নবাবগঞ্জে ইরি-বোরো ধান পাকার শেষ সময় চলছে। এই মুহূর্তে ধানের ফলন নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন সেচ অপরিহার্য। অথচ গত কয়েকদিন ধরে স্থানীয় ফিলিং স্টেশনগুলোতে ‘পেট্রোল বা ডিজেল নেই’ সাইনবোর্ড ঝুলতে থাকায় বিপাকে পড়েছেন কৃষকরা। সেচ পাম্পগুলো বন্ধ থাকায় পানির অভাবে ধানের শিষ সাদা হয়ে শুকিয়ে যাচ্ছে, যা ফলনে ব্যাপক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। সেচ প্রকল্পের মালিক ও সাধারণ কৃষকরা ভোররাত থেকে ড্রাম ও বোতল নিয়ে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদামতো তেল পাচ্ছেন না। জয়মঙ্গলে দুটি ইরি প্রজেক্টের তৈয়ব আলী এবং স্থানীয় কৃষক মোহাম্মদ মানিক আক্ষেপ করে বলেন, “তেল নেই বলে আমাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। পাম্প চালাতে না পারলে কয়েক দিনের মধ্যে সব ধান মরে যাবে। এভাবে চলতে থাকলে মাঠেই ফসল নষ্ট হবে, আমাদের বিনিয়োগ করা সব টাকা ডোবায় যাবে।” এদিকে তেলের এই তীব্র সংকটের সুযোগ নিচ্ছে এক শ্রেণির অসাধু চক্র। অভিযোগ উঠেছে, ফিলিং স্টেশনে তেল না মিললেও গ্রাম পর্যায়ে চড়া দামে ডিজেল বিক্রি করছে শক্তিশালী সিন্ডিকেট। খুচরা বাজারে অতিরিক্ত দামে তেল কিনতে হওয়ায় ধান চাষের উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে গেছে। একদিকে জ্বালানি অভাব, অন্যদিকে অস্বাভাবিক দাম—এই দ্বিমুখী চাপে প্রান্তিক কৃষকরা এখন নিঃস্ব হওয়ার পথে। কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত এই সংকট নিরসন করা না গেলে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান উৎপাদন সম্ভব হবে না। সেচ ব্যবস্থার এই স্থবিরতা কেবল কৃষকের ব্যক্তিগত ক্ষতি নয়, বরং আগামী দিনে স্থানীয় চালের বাজারেও বড় ধরনের অস্থিরতা ও দাম বৃদ্ধির কারণ হতে পারে। কৃষক ও সেচ প্রকল্প মালিকদের দাবি, কৃষি কাজ ও দেশের খাদ্য নিরাপত্তা রক্ষায় জরুরি ভিত্তিতে দোহার-নবাবগঞ্জ অঞ্চলে ডিজেলের সরবরাহ নিশ্চিত করা হোক। তা না হলে এই কৃষি বেল্টে ধানের উৎপাদনে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।

Read moreDetails

টাঙ্গাইলে বিশেষ অভিযানে  গ্রেফতার ৩৫, হেরোইন ও গাঁজা উদ্ধার। 

মোহাম্মদ সোহেল, বিশেষ প্রতিনিধি: অপরাধ দমন ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে টাঙ্গাইল জেলা পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। গত ২৪...

Read moreDetails

১৪৩৩ বঙ্গাব্দ বরণ: দোহারে প্রশাসনের উদ্যোগে বর্ণিল মঙ্গল শোভাযাত্রা

    শহীদুল ইসলাম শরীফ,  স্টাফ রিপোর্টার   আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার আহবানে ঢাকার দোহার উপজেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ১৪৩৩। উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে দোহারবাসী। মংগলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এরপর ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের সুরে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বাঙালির লোকজ ঐতিহ্য ফুটিয়ে তুলতে রঙিন মুখোশ, ঢোল-তবলা এবং বিভিন্ন প্রতিকৃতি প্রদর্শন করা হয়। আবালবৃদ্ধবনিতা রঙিন সাজে সজ্জিত হয়ে এই আনন্দ মিছিলে শামিল হন। শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বৈশাখের এই অসাম্প্রদায়িক চেতনা আমাদের জাতীয় ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলার জয়পাড়া কলেজ মাঠের ঐতিহাসিক বটতলায় দিনব্যাপী বৈশাখী মেলা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে উৎসবমুখর পরিবেশে এই মেলার শুভ উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাঈদুল ইসলাম। গ্রামীণ ঐতিহ্যের নানা পণ্যের পসরা সাজিয়ে বসা এই মেলাটি স্থানীয়দের এক মিলনমেলায় পরিণত হয়। বিকেলে অতিথিবৃন্দের উপস্থিতিতে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে, এতে উপস্থিত ছিলেন খন্দকার আবু আশফাক, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা-১ আসন, মোঃ মাঈদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), দোহার, তাসফিক সিবগাত উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি), দোহার, আবু বকর সিদ্দিক, অফিসার ইনচার্জ (ওসি), দোহার থানা, আবুল হাশেম বেপারী, সিনিয়র সহ-সভাপতি, ঢাকা জেলা যুবদল, শামীমা রাহিম শীলা, সভাপতি, ঢাকা জেলা মহিলা দল, মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক, দোহার উপজেলা বিএনপি, মোশারফ হোসেন, আহবায়ক, দোহার উপজেলা যুবদল, জহিরুল ইসলাম, সদস্য সচিব, দোহার উপজেলা যুবদল, আব্দুল কুদ্দুস, সভাপতি, জয়পাড়া বাজার সমিতি। এছাড়াও দোহার উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ  স্থানীয় গণমাধ্যম কর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশ নেন। বিকেলে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উৎসবের মধ্য দিয়ে স্থানীয় জনপদে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে।

Read moreDetails
Page 22 of 183 1 … 21 22 23 … 183

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.