গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী-১আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য এবং নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম...
Read moreDetailsঠাকুরগাঁওয়ে বুড়ির বাঁধ এলাকায় শুরু হয়েছে মাছ ধরা উৎসব জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাঁধ এলাকায় শুরু হয়েছে মাছ ধরার উৎসব । হাতে জাল নিয়ে সারিবদ্ধ হয়ে পানিতে নেমেছেন কয়েক হাজার মানুষ। কেউ ভেলায়, কেউ ছোট নৌকায় করে চলছে মাছ ধরার এক প্রতিযোগিতা। এ যেন মাছ ধরার ধুম চলছে ৷ এমন মনোমুগ্ধকর দৃশ্যটি ঠাকুরগাঁও বুড়ির বাঁধ এলাকার । ১৪ অক্টোবর সোমবার বিকেলে ছেড়ে দেয়া হয় বাঁধের পানি । তখন থেকে শুরু হয়ে জেলেদের আগমন । উৎসবটি চলবে ১৫ অক্টোবর মঙ্গলবার দিনব্যাপী । উৎসবে যোগ দিয়ে অসংখ্য মানুষ মাছ ধরতে ব্যস্ত সময় পারছেন। এদের মধ্যে নারী,পুরুষ ও শিশু রয়েছে। বাদ যাননি বৃদ্ধ-বৃদ্ধারাও। কারও হাতে পলো, কারও হাতে চাবিজাল, খেয়াজাল, টানাজাল বা ছেঁকাজাল। যাদের মাছ ধরার সরঞ্জাম নেই তারাও বসে নেই। খালি হাত দিয়েই কাঁদার মধ্যে মাছ খুঁজছেন। অনেকে আবার ভিড় জমিয়েছে মাছ ধরা দেখতে। এই মাছ উৎসব ঘিরে বাঁধ এলাকায় বসানো হয়ে বিভিন্ন খাবারের দোকান। যানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় ১৯৫১-৫২ সালের দিকে শুষ্ক মৌসুমে এ অঞ্চলের কৃষি জমির সেচ সুবিধার জন্য এলাকায় একটি জলকপাট (সুইসগেইট) নির্মাণ করা হয়। জলকপাটে আটকে থাকা সেই পানিতে প্রতিবছর মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়া হয়। আর এ পোনাগুলোর দেখভাল করে আকচা ও চিলারং ইউনিয়ন পরিষদ (ইউপি)। ৫০ একর এলাকাজুড়ে সুক নদীর ওপর নির্মিত বুড়ির বাঁধ মৎস্য অভয়াশ্রম। সারা বছর কাউকে এখানে মাছ ধরতে দেওয়া হয় না। শুধু ...
Read moreDetailsঠাকুরগাঁওয়ে ৫ কলেজে পাস করেনি কেউ জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি : সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এইচএসসিতে পাসের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ২৯৫ জন পরীক্ষার্থী। এই বোর্ডে ১৫টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। একজনও পাস করেনি এমন কলেজের সংখ্যা ২০টি। তার মধ্যে ঠাকুরগাঁও জেলায় ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ৷ মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী। যেসব প্রতিষ্ঠানে পাস করেনি কেউ সেগুলো হলো, জেলার সদর উপজেলার কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, কদম রসুলহাট স্কুল অ্যান্ড কলেজ, বালিয়াডাঙ্গী উপজেলার মোড়ল হাট জনতা স্কুল অ্যান্ড কলেজ, রত্নাই বগুলাবাড়ী হাইস্কুল অ্যান্ড কলেজ, রাণীশংকৈল উপজেলার গোগর কলেজ। ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, বিষয়টি দুঃখজনক। যেসব কলেজে পাস করেনি সেগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা দুই অথবা তিনজন ছিল৷ বিষয়টি খতিয়ে দেখা হবে৷
Read moreDetailsবায়েজীদ পলাশবাড়ী (গাইবান্ধা) : দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০২৪ সালে অনুষ্ঠিত হওয়া এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই ফলাফলে গাইবান্ধার পলাশবাড়ী...
Read moreDetailsজিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী...
Read moreDetailsরংপুর বিভাগীয় প্রতিনিধি: এইচএসসি পরীক্ষার ফলাফলে বাঁধভাঙা উচ্ছ্বাস শিক্ষার্থীদের। তাদের সাফল্যে আনন্দিত শিক্ষক ও অভিভাবকরাও। গত বছরের থেকে এবার রংপুরে...
Read moreDetailsরংপুর বিভাগীয় প্রতিনিধি: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গড় পাশের হার ৭৭...
Read moreDetailsদিনাজপুর শিক্ষা বোর্ডে ২০টি কলেজের পাস করেনি কেউ জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও প্রতিনিধি : চলতি এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে লালমনিরহাট, ঠাকুরগাঁ, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার ২০ টি কলেজের কোন শিক্ষার্থী পাশ করেনি। লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার গন্ধমারুয়া স্কুল এন্ড কলেজ, নৌমারি হাই স্কুল এন্ড কলেজ, কালিগঞ্জ উপজেলার সোনারহাট স্কুল এন্ড কলেজ, শিয়াল খাওয়া কলেজ, দুহুলি এসসি হাইস্কুল এন্ড কলেজ, কাকিনা গালর্স হাইস্কুল এন্ড কলেজ। ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার গোগোর কলেজ, বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই বগুলাবাড়ী হাইস্কুল এন্ড কলেজ, কদমরসুল হাট হাইস্কুল এন্ড কলেজ, মোরলহাট জনতা হাইস্কুল এন্ড কলেজ, সদর উপজেলার কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সনকা আদর্শ কলেজ, হাকিমপুর উপজেলার বল্ডার হাইস্কুল এন্ড কলেজ, ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষিপুর হাইস্কুল এন্ড কলেজ নীলফামারী জেলার ডোমার উপজেলার বাঘডোগরা নিমোজখানা হাইস্কুল এন্ড কলেজ , কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গোপালপুর এম এল হাইস্কুল এন্ড কলেজ, রৌমারী উপজেলার শৌলমারী এম আর হাইস্কুল এন্ড কলেজ, রংপুর জেলার সদর উপজেলার আর্কাডিয়া ইন্টারন্যাশনাল কলেজ, গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ী কলেজ ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ফকিরহাট মহিলা কলেজ।
Read moreDetailsআল্ট্রাসনোগ্রাম-ইলেকট্রোলাইট অ্যানালাইজার নষ্ট, বাড়তি খরচ রোগীদের জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আল্ট্রাসনোগ্রাম ও ইলেকট্রোলাইট অ্যানালাইজার যন্ত্র অনেক দিন ধরে নষ্ট হয়ে আছে। সেবা না পেয়ে বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্রে গিয়ে বাড়তি টাকা খরচ করতে হচ্ছে রোগীদের। এতে বেশি সমস্যায় পড়েছে গরিব মানুষেরা। হাসপাতাল সূত্র জানায়, শরীরে ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়ামসহ বিভিন্ন বিষয় জানতে প্রয়োজন হয় ইলেকট্রোলাইট অ্যানালাইজার যন্ত্রের। ১০ মাস ধরে এই যন্ত্র নষ্ট হয়ে আছে। এ ছাড়া গত ১৬ দিন ধরে হাসপাতালের একটিমাত্র আল্ট্রাসনোগ্রাম যন্ত্রও নষ্ট হয়ে আছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দরিদ্র রোগীরা। মেশিন দুটি সংস্কারে সরবরাহকারী প্রতিষ্ঠানকে একাধিকবার চিঠি দেওয়া হলেও প্রতিকার মিলছে না। হাসপাতালে সেবা নিতে আসা শফিকুল ইসলাম নামের একজন রোগী বলেন, ‘এই হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম করাতে লাগে মাত্র ২০০ টাকা। কিন্তু বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রে খরচ হয় ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। এ ছাড়া শহরে আসা-যাওয়া করতে আরও টাকা খরচ হয়। আসা-যাওয়ার কষ্ট তো আছেই। এত টাকা জোগাড় করতে কষ্ট হয়। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের ইনচার্জ আব্দুর রব চৌধুরী বলেন, আল্ট্রাসনোগ্রাম মেশিনের সমস্যার বিষয়ে কোম্পানি কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য দুটি চিঠি দেওয়া হয়। তারা মেশিনের সমস্যা সমাধানে গড়িমসি করছে। তিনি আরও বলেন, প্রতিদিন ২৫টি থেকে ৩০টি পর্যন্ত আল্ট্রাসনোগ্রাম করা হয়। যেসব রোগীর করা হয়, তাদের বেশির ভাগই আর্থিকভাবে অসচ্ছল।’ ষাটোর্ধ্ব রফিকুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে অসুস্থ। হাসপাতালের বহির্বিভাগে গেলে চিকিৎসক তাঁকে ইলেকট্রোলাইট পরীক্ষা করার পরামর্শ দেন। কিন্তু পরীক্ষার জন্য হাসপাতালের প্যাথলজি বিভাগে গিয়ে জানতে পারেন, হাসপাতালের একটিমাত্র ইলেকট্রোলাইট অ্যানালাইজার নষ্ট। এখানে রোগ নির্ণয় করালে ২৫০ টাকায় হয়ে যেত, এখন বেসরকারি ল্যাবে খরচ হবে ৮০০ টাকা। হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব
Read moreDetailsগোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ভেলসিপাড়া রেললাইনের ধারে একটি ক্যানেলে পড়ে থাকা এক যুবকের...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob