মোঃ নুর ইসলাম ॥ ৪ অক্টোবর'২০২৪ শুক্রবার বিকেলে দিনাজপুর সদর উপজেলার ২ নং সুন্দরবন ইউনিয়ন যুবদলের আয়োজনে রামডুবি হাই...
Read moreDetailsঠাকুরগাঁওয়ে পাউবো কর্মকর্তার কোটি টাকার কাঠ বাণিজ্য, বিপাকে স্থানীয় ব্যবসায়ীরা জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের পানি উন্নয়ন বোর্ডের হিসাবরক্ষণ কর্মকর্তা এস এম রিয়াজুল হক। ২০১৯ সাল থেকে এ পদে কর্মরত রয়েছেন তিনি। সরকারি কর্মকর্তা হয়েও গোপনে গাছ কেনা, কনস্ট্রাকশন ভবনে কাঠ সরবরাহ, বিক্রি ও মজুদ করেছেন তিনি। পৌরশহরের কয়েকটি সমিলে সরেজমিনে দেখা যায়, ফাড়াবাড়ি অটোস্ট্যান্ড মোড়ে সাইফুলের মিলে কাঁঠাল গাছের গুড়ি, সেনুয়া ব্রিজের পাশে বাবুর মিলে কাঁঠাল ও মেহগনী গাছের গুড়ি সহ মৌসুমির মিল, ফারুকের মিল সহ প্রায় সব কটি মিলে তার রয়েছে কোটি টাকার কাঠের গুড়ি। সমিলগুলো থেকে কাঠের বিভিন্ন আকৃতি করে সেগুলো মজুদ করে রাখেন দুটি গোডাউনে। সরকারি কর্মকর্তার এমন কাঠ বাণিজ্যে বিপাকে পড়েছেন স্থানীয় কাঠ ব্যবসায়ী ও সমিলের মালিকরা। চড়া দামে কাঠ কিনে মজুদ করায় বাজার ধরে রাখতে পারছেন না তারা। কর্মকর্তার এমন গোপন ব্যবসার আর কোটি টাকার আয় নিয়েও নানান প্রশ্ন তুলেছেন তারা। পৌরশহরের নিশ্চিন্তপুর ও তেলী পাড়ায় কাঠ মজুদ করার জন্য দু’টি গোডাউন রয়েছে তার। বিভিন্ন সমিল থেকে প্রস্তুত করা কাঠ মজুদ করে রাখা হয় গোডাউনে। দিনের বেলা সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ব্যবসার গোমর ফাঁস থেকে বাঁচতে গভীর রাতে গোডাউন থেকে ট্রাকে করে কাঠ অন্যত্র পাঠান তিনি। তাতেও নিস্তার হয়নি এ সরকারি কর্মকর্তার। রাতের বেলা কাঠ সরিয়ে নেওয়ার সময় গণমাধ্যমের মুখে পড়েন তিনি। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ এর বিধিমালার ১৭ নম্বর ধারায় বলা আছে, কোনো সরকারি কর্মচারী সরকারের অনুমোদন ছাড়া, সরকারি কাজ ছাড়া অন্য কোনো ব্যবসায় জড়িত হতে পারবেন না। অন্য কোনো চাকরি বা কাজ গ্রহণ করতে পারবেন না। স্থানীয় সমিলের মালিক মোহাম্মদ বাবু বলেন, শহরের প্রত্যেকটা মিলে তার কয়েক কোটি টাকার কাঠ কেনা রয়েছে। আমরা যদি ৫০ টাকা দাম বলে , থাকি সে ৭০ টাকা দিয়ে সে সব কাঠ কিনে গোডাউনে রেখে দেয়। তার জন্য আমরা ব্যবসা করতে পারি না। তিনি এত টাকা কোথা থেকে পান। আর চাকরীর পাশাপাশি ব্যবসা কিভাবে করেন। কাঠ ব্যবসায়ী আরিফ হাসান বলেন, আমাদের কয়েক মাস থেকে ব্যবসাকে ধরে রাখা কঠিন হয়ে গেছে। তিনি সবকিছু বেশি দামে কিনে নেন। সেগুলো আবার গোডাউনে মজুদ করে রাখেন। ঠাকুরগাঁও জেলা সহ বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। তার টাকার কাছে আমাদের টিকে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে। চাকুরীর পাশাপাশি একই কর্মস্থলে ব্যবসার বিষয়ে জানতে চাইলে এস এম রিয়াজুল হক বলেন, আমি কয়েক দফায় ৪০ হতে ৪৫ লাখ টাকার কাঠ কিনেছি। রংপুরে দু’টি ভবনের কনস্ট্রাকশনের জন্য কিনে দু’টি গোডাউনে রেখেছি। তবে এটি আমার ব্যবসা না। আর সব সমিলে আমার কাঠ কেনা রয়েছে। সবার হক আদায়ে আমি এটি করেছি। গভীর রাতে গোডাউন থেকে কাঠি সরিয়ে নেওয়ার বিষয়ে তিনি বলেন, দিনের বেলা আপনারা এসেছেন। ভাবলাম ঝামেলা হবে সে জন্য রংপুর পাঠিয়ে দিচ্ছি। ঠাকুরগাঁও জেলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার বলেন, বিধিমালা অনুযায়ী ব্যবসা করার সুযোগ নেই। এটি প্রমাণিত হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
Read moreDetailsদিনাজপুর প্রতিনিধি ॥ ‘এসো জীববিজ্ঞান চর্চা করি, সুস্থ্য সবল দেহ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর হলি ল্যান্ড কলেজের আয়োজনে...
Read moreDetailsজসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি সারা বিশ্বেই আজ বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। সভ্য জাতি গঠনে নৈতিক শিক্ষা ও আদর্শ শিক্ষকের বিকল্প নেই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে একটি র্যালী বের হয়। র্যালীলিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে পুনরায় ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়। র্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর অধ্যক্ষগণ আলোচনা সভায় বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের নানা তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং শিক্ষার মান বাড়াতে অবকাঠামো উন্নয়নে সরকারকে সুদৃষ্টির দাবি জানান তারা। এছাড়া দিবসটি উপলক্ষে ঠাকুরগাঁও জেলা ইস্কুল, সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে কর্মসূচি পালন করা হয়।
Read moreDetailsকুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ২ রাজাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরে ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায়...
Read moreDetailsরংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধায় সড়কের পাশের খাদে পড়ে থাকা অবস্থায় মোস্তাক আলী (৪৮) নামে ইউনিয়ন পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার...
Read moreDetailsরংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলায় দুই দিনব্যাপী শহীদ আবু সাঈদ হেলথ ক্যা¤েপর উদ্বোধন করা হয়েছে। আজ ৪ অক্টোবর শুক্রবার...
Read moreDetailsবিরামপুর (দিনাজপুর) : দিনাজপুরের বিরামপুরে শহীদ আবু সাঈদ স্মৃতি ডেভেলপমেন্ট কাপ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট লীগ-২০২৪ এর শুভ উদ্বোধন করেন বৈষম্যবিরোধী...
Read moreDetailsঠাকুরগাঁওয়ে অবৈধ সম্পর্কে নবজাতক শিশুকে ৮শত টাকায় বিক্রি করলেন প্রতিবন্ধী মা জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ে অভাবের তাড়নায় ৮শত টাকার বিনিময়ে নবজাতক শিশুকে বিক্রি করলেন প্রতিবন্ধী গর্ভধারিণী মা। অন্যদিকে নিজেই জানেনা শিশুটির বাবা কে? এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বাতেন মোড় গুচ্ছ গ্রামে। ঠাকুরগাঁওয়ের স্থানীয় দৈনিক বাংলা আলো পত্রিকায় এমনি এক প্রতিবেদন প্রকাশ করা হলে বিষয়টি সাধারণ মানুষের চোখে পড়ে,...
Read moreDetailsবায়েজীদ, পলাশবাড়ী।। গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি গ্যারেজে নৈশ্য প্রহরী দুদু মিয়া (৭২) হত্যা করে অটো রিক্সা চুরির...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob