রংপুর বিভাগীয় প্রতিনিধি: নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা জিল্লুতির বাজারের কাছে নগরবন গ্রাম। সেখানে সুনশান পরিবেশে অচিন বটগাছের মগডাল বাদুড়ের অভয়ারণ্যে...
Read moreDetailsকুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে মোজাফফর হোসেন(৪৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার...
Read moreDetailsঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপারের জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি ও জাতীয় সাংবাদিক সংস্থা, ঠাকুরগাঁও জেলা শাখা'র সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক ইমদাদুল ইসলাম ভুট্টো, গোলাম সারোয়ার সম্রাট প্রমুখ। সভায় নবাগত জেলা পুলিশ সুপারকে স্বাগত জানিয়ে পরিচিতি পর্ব শেষে, মাদক প্রতিরোধ, মামলার সঠিক তদন্ত, ট্রাফিক নিয়ন্ত্রণসহ জেলার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক বিষয়গুলো তুলে ধরেন জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা। অন্যদিকে সকলের সহযোগিতা চেয়ে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ঠাকুরগাঁও জেলাকে শান্তিময় জেলা হিসেবে পরিণত করার সর্বোচ্চ চেষ্টা থাকবে বলে জানান নবাগত পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম (প্রশাসন ও অর্থ), মিথুন সরকার (সদর সার্কেল)সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
Read moreDetailsবায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হন স্বামী বিধান চন্দ্র (৩১)। এসময় তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন তার...
Read moreDetailsবায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধা পলাশবাড়ী-সাদুল্লাপুর আসনের সাবেক এমপি বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড উম্মে কুলসুম স্মৃতি এমপির...
Read moreDetailsগোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে বিয়ের দাবিতে ১০দিন ধরে প্রেমিকের বাড়িতে এক কলেজ পড়ুয়া প্রেমিকা অবস্থান করছেন।...
Read moreDetailsমোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ২৬ সেপ্টেম্বর ২০১৪ বৃহস্পতিবার উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এর উদ্যোগে প্রতিষ্ঠানের ডিপ্লোমা-ইন- টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং...
Read moreDetailsঠাকুরগাঁওয়ে ভুয়া এতিম শিশু দেখিয়ে কোটি টাকা লুটপাটের অভিযোগ জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় বেসরকারি এতিমখানায় অধিকাংশ ভুয়া এতিম শিশু দেখিয়ে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। অধিকাংশ ছাত্র-ছাত্রীর মা-বাবা থাকলেও পিতার মৃত সনদ দেখিয়ে মাদ্রাসার ছাত্রদের এতিম পরিচয়ে সমাজ সেবা অধিদপ্তর কর্তাদের যোগসাজশে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ হরিলুট করছে বলে অভিভাবকদের অভিযোগ। সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, রানীশংকৈল উপজেলায় ১৯টি বেসরকারি এতিমখানা রয়েছে। তার মধ্যে অভিযোগ উঠেছে রানীশংকৈল উপজেলা থেকে প্রায় ৫কি:মি পশ্চিম উত্তর ভরনিয়ার হাট গোরস্থান হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং কর্তৃপক্ষ এতিমের ভুয়া মৃত্যুর সনদ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা লুটপাট করছে এমন অভিযোগ উঠেছে মাদ্রাসার প্রধানের বিরুদ্ধে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, মাদ্রাসার শিক্ষার্থী ইউসুফ ও খালেদার পিতা আব্দুল খালেক নামক ব্যক্তির মৃত সনদ পত্রটি তার সাথে ব্ল্যাকমেইল করে সই নিয়েছে মাদ্রাসার মহতামিম মোজাফফর । মাদ্রাসার প্রধান মোজাফ্ফর বলেন, শিক্ষার্থী ইউসুফের মা বলেছিলো ইউসফের পিতা আব্দুল খালেক মারা গেছে। এমন কথা শুনে তিনি ইউসুফের পিতার মৃত সনদটি নিয়েছে চেয়ারম্যানের কাছ থেকে। সমাজসেবা কর্তৃপক্ষের যোগসাজশে তিনি নিয়মের বহির্ভূত ভাবে মাদ্রাসাটি পরিচালনা করে আসছে বলে স্থানীয়দের ধারণা। শিক্ষার্থী ইউসুফ এবং খালেদা বলছে তার বাবা আব্দুল খালেক এখনো জীবিত রয়েছে। শিক্ষার্থী ইমন বলছে, মিথ্যা কথা শিখানো হতো তাদের। ঐ প্রতিষ্ঠানের শিক্ষক তাদের বলতেন কোন সাংবাদিক তোমাদের বাবা-মা সম্পর্কে জানতে চাইলে বলবে বাবা মারা গেছে। ইমনের পিতা বলেছেন, মাদ্রাসার বোডং’এ থাকা কালিন প্রতিমাসে ১২শ টাকা মাদ্রাসার প্রধানকে দিতেন। শিক্ষার্থী হেদাইর পিতা মিজানুর রহমান বলেন, এতিম ও দুস্থ তালিকায় তার সন্তানকে দেখানো হয়েছে। অথচ তিনি জানেন না । তিনি বলেন, প্রতিমাসে হেদায়ের বেতন দেওয়া হয় ১৭-১২শ টাকা। শিক্ষার্থী বাদলের মাতা চাঁনতারা বেগম বলেন, মাদ্রাসায় প্রতিমাসে ১৮-২ হাজার টাকা বেতন দিতেন। অথচ এতিম ও দুস্থদের তালিকায় দেখানো হয়েছে বাদলকে। ভরনিয়ার হাট গোরস্থান হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং’র মহতামিন মোজাফফরের বিরুদ্ধে এসব অনিয়ম দুর্নীতির অভিযোগ করলেন অভিভাবক বৃন্দ। এভাবে নিজের মনগড়া এতিমের তালিকা তৈরি করে সমাজসেবা অফিসে জমা করার পর হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। এতিমদের টাকা যাতে নির্দিষ্ট খাতে ব্যয় হয় সে জন্য সঠিক তালিকা তৈরি করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা। এছাড়াও রানীশংকৈল উপজেলার এসব মাদ্রাসা গুলোতে প্রায় এতিম শিক্ষার্থী একেবারে কম। রানীশংকৈল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিমর নিকট এ বিষয়ে ভিডিও সাক্ষাৎকার চাইলে তিনি বলেন, ডিডি স্যারের লিখিত অনুমতি ছাড়া কোন ধরনের ভিডিও সাক্ষাৎকার দেওয়া যাবে না। ঠাকুরগাঁও সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) আল-মামুন বলেন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম কোনো উত্তর দেননি। ভিডিও সাক্ষাৎকার দিতে ডিডির লিখিত অনুমতি লাগে না। তিনি আগেও শুনেছেন রাণীশংকৈল উপজেলার ভরনিয়ার হাট কবরস্থান যে এতিমখানাটি আছে, ওখানে নাকি একাধিক নিবাসী আছে যাদের বাবা আছে অথচ তাদের মৃত সনদ দেখিয়ে এতিম দেখানো হচ্ছে এবং এ বিষয়ে তারা ক্যাপিটেশন গ্র্যান্ট নিচ্ছে। তিনি দুঃখের সাথে জানান, যাদের নামে ক্যাপিটেশন নিচ্ছে তারপরেও না কি তাদের কাছে বেতন নিচ্ছে। তিনি বলেন, খুব শীঘ্রই সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। জসীমউদ্দীন ইতি
Read moreDetailsবায়েজীদ গাইবান্ধা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক প্রতিনিধি...
Read moreDetailsবায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা) : বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে সিরাতুন নবী (সা:) উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob