গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নে টিসিবি'র কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ধামাচাপা...
Read moreDetailsঠাকুরগাঁওয়ে খেলাফত মজলিসের বিক্ষোভ ও প্রতিবাদ । জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি, ভারতের মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিশ ঠাকুরগাঁও জেলা শাখা। ২৭ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পরে বাসস্ট্যান্ড চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিশ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এর আগে বৃষ্টিতে ভিজেই নামাজের পর থেকেই জড়ো হতে শুরু করে মুসল্লিরা। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌড়াস্তা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে শতাধিক মুসল্লিরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান গান দেন। মিছিল শেষে চৌড়াস্তা মোড়ে এক প্রতিবাদ সভায় বক্তারা ভারতে মুসলমানদের প্রাণের স্পন্দন মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি এবং ভারতের উগ্রসাম্প্রদায়িক ক্ষমতাসীন বিজেপি বিধায়ক নিতেশ রানার সমর্থন ও মুসলমানদের মসজিদে প্রবেশ করে হত্যার তীব্র নিন্দা জানান। সেইসাথে ভারত বয়কটের কঠোর হুঁশিয়ারি ও দেন তারা।
Read moreDetailsঠাকুরগাঁওয়ে নিয়মনীতি ছাড়াই চলছে ডায়াগনস্টিক জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জেলা গঠিত ৫ টি উপজেলা নিয়ে গঠিত । ঠাকুরগাঁও সদর উপজেলা ছাড়া অন্য ৪ টি ভারত সীমান্তঘেঁষা। এসব উপজেলার সাধারণ মানুষ চিকিৎসা সহ প্রয়োজনীয় কাজে আসেন ঠাকুরগাঁও জেলা শহরে। ঠাকুরগাঁও জেলায় রয়েছে ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল। সরকারি এ চিকিৎসালয় ছাড়াও ঠাকুরগাঁও শহরে যেখানে সেখানে গড়ে উঠেছে বে-সরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক। এগুলোর বেশির ভাগেরই লাইসেন্স নবায়ন করা নেই। নিয়মনীতির তোয়াক্কা না করেই এসব প্রতিষ্ঠানে চলছে চিকিৎসাসেবা। সিভিল সার্জন অফিসের তথ্যমতে, ঠাকুরগাঁও জেলায় তালিকাভুক্ত বে-সরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ১৬৬টি। এর মধ্যে হাসপাতাল ৩৭টি এবং ক্লিনিক ও ডায়াগনস্টিক ১২৯টি। নিয়ম মেনে পরিচালনা না করায় বন্ধ করে দেওয়া হয়েছে ২২টি। ২০২৩-২৪ অর্থবছরে লাইসেন্স নবায়নের আবেদন করেছে ৩৯টি প্রতিষ্ঠান। বাকিগুলো নবায়ন করা হয়েছে ২০১৮-২০১৯ থেকে ২০২০-২০২১ অর্থবছরের আগে। অনুসন্ধানে ৫ টি প্রতিষ্ঠান ছাড়া কোনোটির নবায়ন করা লাইসেন্স পাওয়া যায়নি। পৌরশহরের কয়েকটি ক্লিনিক ঘুরে দেখা যায়, নিয়মনীতির কোনো বালাই নেই। ক্লিনিক ও হাসপাতালগুলোতে ২৪ ঘণ্টা একজন ডিগ্রিধারী চিকিৎসক ও নার্স থাকার কথা থাকলেও কাউকে পাওয়া যায়নি। অনুমোদনের চেয়ে রাখা হয়েছে বেশি শয্যা। অস্ত্রোপচারের সময় ডেকে আনা হয় চিকিৎসক। একই উপকরণ ব্যবহার করা হয় অধিকাংশ অস্ত্রোপচারে। অনেক সময় থিয়েটারে থাকেন আয়া বা ওটি বয়। তারা সেলাই করার কারণে নানা জটিলতার মুখোমুখি হতে হয় রোগীকে। পৌর শহরের একটি ক্লিনিকে বোনকে সিজারিয়ান অপারেশন করিয়েছিলেন সিরাজুল ইসলাম। তিনি বলেন, বোনের সিজার করার পর পেটে গজ রেখে দিয়েছিল। পরে ইনফেকশন হয়। দিনাজপুর গিয়ে আবার পুনরায় অপারেশন করাতে হয়েছিল। শরিফুল ইসলাম নামে একজন বলেন, শহরের হাসান জেনারেল হাসপাতালে আমার স্ত্রীর সিজার করিয়েছি। তাদের সঙ্গে ১৩ হাজার টাকার চুক্তি হয়েছিল। অপারেশন শেষে তারা ১৮ হাজার ২০০ টাকা চান এবং খারাপ আচরণ করেন। এ ঘটনায় আমি ভোক্তা অধিকারে লিখিত অভিযোগ দিয়েছি। ২০১৮-১৯ অর্থবছর থেকে লাইসেন্স নবায়ন করা নেই মাম হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বাবলু বলেন, আমরা টাকা জমা দিয়েছি। খুব দ্রুত সময়ের মধ্যে নবায়ন হবে আশা করছি। বে-সরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ সামসুজ্জোহা চৌধুরী বলেন, অনেকগুলো প্রতিষ্ঠানের লাইসেন্স কয়েক অর্থবছর ধরে নবায়ন করা হয়নি। আমরা সবার সঙ্গে কথা বলেছি। দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহমেদ বলেন, এ বিষয়ে অধিদপ্তরে কথা বলেছি। যেসব প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন নেই ,এবং অধিদপ্তরের নিয়ম মেনে চলে না সেগুলো বন্ধ করে দেব।
Read moreDetailsবায়েজীদ,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার প্রাণ কেন্দ্র চৌমাথা মোড় হতে সরকার তেলের পাম্প পর্যন্ত রংপুর ঢাকা জাতীয় মহাসড়কে...
Read moreDetailsস্টাফ রিপোর্টার ॥ ২৮ সেপ্টেম্বর শনিবার দিনাজপুর শিক্ষাবোর্ড সংলগ্ন আদিবাসী পাড়ায় দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে শিশুশ্রম নিরসনে...
Read moreDetailsস্টাফ রিপোর্টার ॥ “ভূমিতে আমার মালিকানা চাই- খাস জমি চাই- সক্রিয় অংশগ্রহন চাই” এই শ্লোগানকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর শনিবার...
Read moreDetailsস্টাফ রিপোর্টার ॥ “জলাতঙ্ক নির্মূলে প্রয়োজন সকল প্রতিবন্ধকতা নিরসন” এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর শনিবার জেলা প্রাণিসম্পদ...
Read moreDetailsস্টাফ রিপোর্টার: ডেঙ্গু থেকে মুক্ত থাকি,ডেঙ্গুমুক্ত সমাজ গড়ি,এই শ্লোগানকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং...
Read moreDetailsবিএফইউজ্#ে৩৯;র সভাপতি মরহুম রুহুল আমিন গাজ্#ী৩৯;র রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া অনুষ্ঠান স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজ্#ে৩৯;র...
Read moreDetailsঠাকুরগাঁওয়ে সরকারি জমিতে ঝুলছে বিক্রির সাইনবোর্ড জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সরকারি ১৯ শতক জমি বিক্রয়ের জন্য সাইনবোর্ড টাঙানোর অভিযোগ পাওয়া গেছে। তিন মাস ধরে ঝুলছে সেই সাইনবোর্ড। স্থানীয়রা বলছেন,এই জমিটি সরকারি। হঠাৎ বিক্রির সাইনবোর্ড লাগিয়েছেন স্থানীয় রিয়াজুল ইসলাম বান্ডিল নামে এক ব্যক্তি। সরকারি জমি বিক্রির এমন বিজ্ঞাপন দেখে বিস্মিত এলাকার লোকজন। তবে রিয়াজুল ইসলাম বান্ডিল দাবি করছেন, তিন যুগ আগে একটি প্রকল্পের কাজে সরকারকে ১৯ শতক জমি দিয়েছিলেন ওই এলাকার খতেজা বেগম নামে এক নারী। তাঁর দাবি, উচ্চ আদালতে রিট করে তিনি এ জমি ফেরত পেয়েছেন। এখন তাঁর মাধ্যমে জমিটি বিক্রি করতে চান খতেজা বেগম। খোঁজ নিয়ে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের অধীনে ১৯৮০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ওই জমিতে কুটির শিল্প নামে একটি প্রকল্পে স্থানীয় নারীদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছিল। ওই সময় জমিটি খতেজা বেগম সরকারকে দান করেছিলেন। প্রকল্প বন্ধ হওয়ার পর থেকে জমি এবং সেখানে নির্মিত ঘর পরিত্যক্ত অবস্থায় ছিল। তিন মাস আগে ওই জমির বিক্রির সাইনবোর্ড টাঙানোর পর বিষয়টি আলোচনায় আসে। সম্প্রতি সরেজমিন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জমির ওপর নির্মিত ঘর ভেঙে যাবতীয় ইট ও মালামাল নিয়ে গেছেন রিয়াজুল ইসলাম বান্ডিল। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে গড়ে ওঠা গাছপালা কেটে পরিষ্কার করাচ্ছেন তিনজন শ্রমিক দিয়ে। একটু এগিয়ে গিয়ে দেখা গেল জমির পশ্চিম পাশে টাঙানো হয়েছে সাইনবোর্ড। সেখানে লেখা আছে, এই জমি বিক্রি করা হবে। শ্রমিক পল্টু ও দিপু জানান, এই জমির ঝাড়-জঙ্গল পরিষ্কারের জন্য তিনজনকে চুক্তি দিয়েছেন রিয়াজ উদ্দীন বান্ডিল। জমির মালিক কে, কে বিক্রি করবে এসব তাঁরা জানেন না। সাইনবোর্ডে লেখা মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে ওপার থেকে রিয়াজুল ইসলাম বান্ডিল বলেন, জমিটি খতেজা বেগম সরকারকে দিয়েছিলেন, তিনি আবার আদালতে রিট করে জমি ফেরত পেয়েছেন। এখন জমিটি বিক্রি করা
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob