দিনাজপুরে নবম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় কোয়াটার ফাইনাল ম্যাচে ট্রাইবেকারে পাবর্তীপুর যশাই ফুটবল একাদশ জয়লাভ

স্টাফ রিপোর্টার ॥ “সুস্থ দেহে সুস্থ মন- গড়ে তুলে ক্রিয়াঙ্গন” এই শ্লোগানকে সামনে রেখে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও দিনাজপুর পৌরসভার...

Read moreDetails

দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

  , দিনাজপুর ॥ ২৩ সেপ্টেম্বর ২০২৪ সোমবার দিনাজপুর জেলা জামায়াত অফিস কার্যালয়ে সকল ১১ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন...

Read moreDetails

কুড়িগ্রামের উলিপুরে থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষনা

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১নং থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষনা করা হয়েছে। ওই ইউপি’র ১১...

Read moreDetails

ঠাকুরগাঁওয়ে আমনখেতে মাজরা পোকার আক্রমণে,কীটনাশক প্রয়োগেও পোকা দমন হচ্ছে না

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে আমনখেতে মাজরা পোকার আক্রমণে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। কীটনাশক প্রয়োগেও পোকা দমন হচ্ছে না। কৃষকেরা বলছেন, এ বছর তীব্র গরমে জমিতে কীটনাশকের কার্যকারিতা হারাচ্ছে।দিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, তীব্র তাপপ্রবাহে মাজরা পোকার বৈশিষ্ট্যগত পরিবর্তন হয়েছে। পোকার আক্রমণ থেকে ধানগাছ রক্ষায় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। গত কয়েকদিন সরেজমিনে, সদর উপজেলার সালান্দর, মাদারগঞ্জ, রায়পুর, বিলপাড়া, গৌরীপুর, গড়েয়া, বেগুনবাড়িসহ বিভিন্ন এলাকার ফসলি মাঠ ঘুরে দেখা গেছে, কিছু আগাম জাতের ধান থেকে শিষ বের হয়েছে। এ সময়ে কেউ ধানখেতে কীটনাশক, কেউবা সার ছিটাচ্ছেন। কেউ ব্যস্ত আগাছা পরিষ্কারের কাজে। জেলা সদরের বেগুনবাড়ী এলাকার কৃষক মনসুর আলী স্বপন বলেন, ‘এখনো ধানের গাছ থোড় পর্যায়ে রয়েছে। প্রতিবছর তিনবার বালাইনাশক ছিটালেই আর প্রয়োজন পড়ে না। বেশি হলে কখনো চারবার দিতে হয়েছে। এবার গাছে এখনো শিষ বের হয়নি। এরই মধ্যে তিনবার বালাইনাশক দিতে হয়েছে। আরও অন্তত তিনবার না দিলে এবার ফসল ঘরে তুলতে পারব না। সদরের বিলপাড়া গ্রামের কৃষক নেন্দলা রায় বলেন,মাত্র ধানের থোড় বের হচ্ছে। এই মুহূর্তে পোকার আক্রমণ দেখা দিয়েছে। এর প্রতিকার না করা হলে আমাদের মতো বর্গাচাষিদের বড় ক্ষতি হয়ে যাবে। পাশের গ্রামের কৃষক হাসান আলী বলেন,প্রতিবছর বর্গাচাষ,পরিচর্যা, সার ও কীটনাশকের দাম বাড়ছে। এতে আমাদের উৎপাদন খরচও বেড়েছে। তার ওপর পোকার আক্রমণ দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। জেলার হরিপুর উপজেলার আমগাঁও এলাকার কৃষক ফজলে আলী বলেন, ‘আবাদের শেষ সময়ে হঠাৎ ধানের শিষ কেটে দিচ্ছে পোকা। তাতে শিষ সাদা হয়ে বের হচ্ছে। নিজের ছয় বিঘা জমিতে ৯ হাজার টাকা খরচ করে চারবার স্প্রে করছি। এতেও পোকা ধমন হচ্ছে না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় ১ লাখ ৩৭ হাজার ২৮০ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম বলেন, তীব্র তাপপ্রবাহে মাজরা পোকার বৈশিষ্ট্যগত পরিবর্তন হয়েছে। যদিও এই সময়ে ধানগাছে মাজরা পোকার আবির্ভাব ঘটে। পোকা দমনে কৃষকদের মাঠ পর্যায়ে কৃষি উপসহকারীরা প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। আবহাওয়া অনুকূল ও রোগবালাই থেকে ফসল রক্ষা করা গেলে এবারও ধানের বাম্পার ফলন হবে।

Read moreDetails

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পরে ঘটনাস্থলে মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পরে ঘটনাস্থলে মৃত্যু জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জে ট্রেনে কাটা পরে লিটন (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।এর আগে, গতকাল রাত ১০টার দিকে শিবগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকার পূর্ব পারপূগী ডাঙ্গীপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত লিটন পূর্ব পারপূগী গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি স্থানীয় একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, লিটন রেললাইনে বসেছিলেন। রাত ১০টার দিকে ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী একটি ট্রেনে কাটা পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লিটন অতিরিক্ত নেশা করত। তিনি নেশাগ্রস্ত অবস্থায় সেখানে বসেছিলেন। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি তারা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

Read moreDetails

দিনাজপুরে পল্লীশ্রীর উদ্যোগে নারী ক্লাবের সদস্যদের নিয়ে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সাথে ডায়লগ প্রোগ্রাম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ২৩ সেপ্টেম্বর সোমবার দিনাজপুর সদর উপজেলা কৃষি হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন-ঢাকার...

Read moreDetails

উলিপুরে প্রধান শিক্ষকদের পরের ধাপে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারনের দাবীতে মতবিনিময় সভা

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে প্রধান শিক্ষকদের পরের ধাপে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারনের দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read moreDetails

ক্ষমতায় ফিরতে স্বপ্ন দেখছেন হাসিনা: জামায়াত নেতা দেলাওয়ার

ক্ষমতায় ফিরতে স্বপ্ন দেখছেন হাসিনা: জামায়াত নেতা দেলাওয়ার জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: পনের বছরের শাসনামলে বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য বানাতে ব্যর্থ হয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। ভারতে পালিয়ে গিয়েও তিনি ষড়যন্ত্র থামানি। এবার পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে খুনি হাসিনা বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারী মো: দেলাওয়ার হোসেন। তিনি আরো বলেন, আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র করবেন না। আর কোন ভাইয়ের বুকে গুলি চালাবেন না। আর যদি পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র করা হয় তাহলে বাংলাদেশের ১৭ কোটি মানুষকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম অভিমুখে আমরা লং মার্চ করবো। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধায় ঠাকুরগাঁও রুহিয়া থানা জামায়াতে ইসলামীর আয়োজনে স্থানীয় হাইস্কুল মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সহকারী সেক্রেটারী বলেন, হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করে ৫-ই আগস্ট নিজ দলের নেতাকর্মীদের বিপদে ফেলে ভারতে পালিয়েছে হাদিনা। পালিয়ে গিয়েও একের পর এক ষড়যন্ত্র করছেন তিনি। আবারো স্বপ্ন দেখছেন বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য। আপনার পুরন হবে না। দেশের প্রতিটি প্রশাসনিক সেক্টরে অস্থিরতা চলছে। যারা আওয়ামী লীগার তারাই এই অস্থিরতা তৈরি করছে। তাদের চিহ্নিত করে পদ থেকে বহিষ্কার করতে হবে অন্তর্র্বতীকালীন সরকারকে। দেলাওয়ার হোসেন বলেন, জামায়াতে ইসলামী কোরআনের একটি সুন্দর সমাজ, কোরআনের একটি সুন্দর রাস্ট্র কায়েমের স্বপ্ন পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। যে সমাজ হবে বৈষম্যহীন সমাজ, যে সমাজে অন্যায়-অবিচার থাকবে না। জামায়াতে ইসলামী চাই বাংলাদেশের সংসদ কোরআনের আইন দ্বারা পরিচালিত হউক, কোরআন দিয়ে বিচার বিভাগ পরিচালিত হউক তাহলে দেশের মানুষ ন্যায় বিচার পাবে। মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে না। জামায়াতের এই নেতা বলেন, ন্যায় প্রতিষ্ঠার সমাজ গড়ার কাজ করছিল জামায়াতে ইসলামী। কিন্তু আওয়ামী লীগ সরকার খুনি হাসিনার সরকার অন্যায় ভাবে জামায়াতে ইসলামীর উপর অনেক নির্যাতন চালিয়েছে। পনের বছরে বিনা অপরাধে জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতাদের ফাসিতে ঝুলিয়েছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। অন্যদিকে একই অনুষ্ঠানে প্রধান বক্তব্যে অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক মাওলানা মো: আব্দুল হাকিম বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ ১৫ টি বছর জামাতে ইসলামকে অনেক নির্যাতন করেছে। বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে আমাদের শীর্ষ পর্যায়ে নেতাদের কারাগারে প্রেরণ করেছে। হাজার হাজার ছাত্র যুবককে হত্যা করে লক্ষণ সেনের মত পিছনের দরজা দিয়ে পালিয়েছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারী মো: আলমগীর, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মেদ প্রমুখ।

Read moreDetails

ঠাকুরগাঁওয়ে বিএডিসির কোটি টাকার টেন্ডারের গোপন তথ্য ফাঁস

ঠাকুরগাঁওয়ে বিএডিসির কোটি টাকার টেন্ডারের গোপন তথ্য ফাঁস জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ধান, গম ও ভুট্টার উন্নতর বীজ উৎপাদন এবং উন্নয়ন কেন্দ্র বিএডিসি ঠাকুরগাঁওয়ে ৩ বছর যাবত ও পরিবহন ঠিকাদার নিয়োগে সীমাহীন অনিয়ম ও দূর্নিতীর অভিযোগের যেন শেষ নেই। কতৃপক্ষ টেন্ডার নীতিমালা বহির্ভূতভাবে মনগড়া নিয়ম তৈরী করে পছন্দের লোককে কাজ দেয়ার পন্থা অবলম্বন করেলে ও হচ্ছে না কোন সমাধান। জানা যায়, বিএডিসি (বীউ) শিবগঞ্জ, ঠাকুরগাঁও দপ্তরে সংরক্ষিত গম, বোরো ও আমন বীজ ৬০টি রুটে পরিবহনের জন্য পরিবহন ঠিকাদার নিয়োগের নিমিত্ত প্রকল্প নীতিমালা অনুযায়ী ২০২৪-২৫ সালের জন্য ১৮ সেপ্টেম্বর ১১৮ নং স্বারকে উপ-পরিচালক তাজুল ইসলাম ভূইয়া উম্মুক্ত দরপত্র আহবান করেন। গত ১৮ সেপ্টেম্বর দরপত্র খোলার পর যানা যায় গত তিন বছর ধরেই আর.আর.বি ট্রেডার্স গাজীপুর প্রোপাইটার রাসেলকে টেন্ডারের ৬০টি রুটের গোপন রেট জানিয়ে দেন। বিএডিসির তথ্য মতে,চলতি অর্থ বছরে কোটি টাকার টেন্ডারের ২৬টি দরপত্র বিক্রি হলেও জমা পড়েছে মাত্র ৪টি। স্থানীয় ঠিকাদার আবু সিদ্দিক তোতা ও মাহবুবু আলম অভিযোগ করে বলেন, ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত টেন্ডারের গোপন রেট আগেই প্রকাশ করে দেন শিবগঞ্জ অধিক বিজ উৎপাদনকেন্দ্রের উপ-পরিচালক তাজুল ইসলাম ভূইয়া। তিনি আর.আর.বি ট্রেডার্স গাজীপুর প্রোপাইটার রাসেলকে বার বার গোপন তথ্য ফাঁস করে দেবার বিষয়ে ঢাকায় কৃষি মন্ত্রাণায়লে অভিযোগ দিয়েছি। এরপর অভিযোগের ভিত্তিতে ২০২৪ সালের অর্থ বছরে

Read moreDetails

বামুনিয়ায় দুর্গা পুজা উৎযাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ আসন্ন দুর্গা পুজা সুষ্ঠু ভাবে উৎযাপনের লক্ষে ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নে এক মতবিনিময় সভা...

Read moreDetails
Page 206 of 460 1 … 205 206 207 … 460

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.