বায়েজিদ গাইবান্ধা : খলিলুর রহমান ও শাহিনা বেগম দম্পতি চাকরি করেন সাভারের আশুলিয়ায় প্রাইভেট কোম্পানিতে। ছেলে সাজ্জাদ হোসেন সজল,মেয়ে খাদিজা...
Read moreDetailsজসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: হঠাৎ করে ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসে নতুন পাসপোর্ট করার হিড়িক পড়েছে। বিগত দিনের তুলনায় ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অধিদপ্তরের সবচেয়ে বেশি মানুষ পাসপোর্ট করতে শুরু করেছেন। প্রতিদিন শত শত মানুষ আসছেন পাসপোর্ট করতে। এর আগে একসাথে এত মানুষের ভিড় পাসপোর্ট অধিদপ্তরে কখনই দেখা যায়নি। অতিরিক্ত গ্রাহকের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ। চলতি আগস্ট মাসের গত এক সপ্তাহ ধরে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত পাসপোর্ট অফিসের সামনে এবং সামনের রাস্তায় অস্বাভাবিক ভিড় দেখা যাচ্ছে। বিভিন্ন বয়সী গ্রাহক দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন পাসপোর্ট করার জন্য। আগে ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে সাধারণত প্রতিদিন গড়ে ৪০ থেকে ৬০টি আবেদন জমা পড়ত।বৈষম্য বিরোধী গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের এক সাপ্তাহ পর থেকেই এর সংখ্যা বেড়েছে পাঁচ গুণেরও বেশি। অতিরিক্ত গ্রাহকের কারণে তাই আবেদনের কাগজপত্র জমা নিলেও একই দিন ছবি তোলা কিংবা আগুলের ছাপ নেওয়া সম্ভব হচ্ছে না। এতে ভোগান্তিতে পড়ছেন সেবা প্রত্যাশীরা পাসপোর্ট অফিসের দেওয়া তথ্যমতে, স্বাভাবিক সময়ে পাসপোর্ট আবেদন বাবদ মাসে প্রায় দেড় কোটি রাজস্ব আয় হলেও বর্তমানে বেড়েছে এর পরিমাণ। নতুন পাসপোর্ট কিংবা নবায়নে নতুন করে ডাটা এন্ট্রি করা হচ্ছে। ই-পাসপোর্টের জন্য চোখের আইরিশসহ ছবি তোলা হচ্ছে নতুন করে। এতে করে নতুন করে ছবি তোলা, আইরিশ নেয়া এবং স্বাক্ষর করার কাজ করতে হচ্ছে অপারেটরদের। প্রতিটি কাজে গড়ে পাঁচ-সাত মিনিট সময় লাগছে। এর মধ্যে সার্ভার ডাউনসহ নানা ধরনের প্রযুক্তিগত বিড়ম্বনাও বড় ধরনের সংকট তৈরি করছে। হঠাৎ করে অধিক সংখ্যক গ্রাহক পাসপোর্ট করতে আসায় তাদের কাঙ্খিত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্মকর্তা-কর্মচারীদের। পাসপোর্ট করতে আসা রূপসী বলেন,সামনে পূজা আর দেশের এই অবস্থায় পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার জন্য পাসপোর্ট করতে এসেছি। কিন্তু পাসপোর্ট করতে পারব কিনা বলতে পারছি না। লাইন শেষ হওয়ার অপেক্ষায় আছি। হরিপুর উপজেলা থেকে আসা দীলিপ জানান, সকালে এসে লাইনে দাঁড়িয়েছি। সকাল থেকে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। কখন আবেদন জমা দিতে পারব কে জানে। গৌতম নামে এক ছাত্র বলেন, খুব বেশি আতঙ্ক সৃষ্টি হওয়ায় সবাই পাসপোর্ট করতে এসেছি। পাসপোর্ট করে আমি ভারতে গিয়ে পড়াশোনা করব। এছাড়া অনেকেই বলছেন চিকিৎসার জন্য, কেউ বলছেন তীর্থে যাবে আবার কেউবা বলছেন আত্মীয়-স্বজনদের সাথে দেখা করতে যাওয়ার জন্য পাসপোর্ট করতে এসেছেন।
Read moreDetailsঝিনাইদহ: মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৫ কোটি টাকা মূল্যের ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করেছে। বৃহস্পতিবার...
Read moreDetailsরংপুর বিভাগীয় প্রতিনিধি: একটি বেসরকারি কো¤পানির বিপণন বিভাগে চাকরি করেন মো. জাহাঙ্গীর আলম। কৃষক পরিবারের সন্তান জাহাঙ্গীর আলমের ছোটবেলা থেকেই...
Read moreDetailsএস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: গত ০৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান এর মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর নিয়োগ বাণিজ্য, আর্থিক...
Read moreDetailsজসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত চার শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা। শনিবার (২৪ আগস্ট) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভাউলারহাট দিঘীডাঙ্গী মোড় এলাকায় স্থানীয় একটি মাদ্রাসা চত্বরে এ অনুদান প্রদান করা হয়। জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকীমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল দেলাওয়ার হোসেন সাঈদী। এছাড়াও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দীন আহমেদ, সেক্রেটারি আলমগীর হোসেন, সহকারী সেক্রেটারি কফিল উদ্দীন আহমেদ, শিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক জাকির হোসেন সহ অন্যন্যা নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের আন্দোলনে নিহতদের পরিবারের পাশে থাকা ও আহতদের চিকিৎসা খরচসহ সাথে থাকার আশ্বাস দেয়া হয়। উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আন্দোলন পরবর্তী সহিংসতায় আবু রায়হান, আল মামুন, আবু শাওন ও রকিবুল হাসান রকি শহীদ হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার মাধ্যমে তাদের প্রত্যেকের পরিবারকে নগদ এক লক্ষ টাকা করে অনুদান দেয়া হয়।
Read moreDetailsএম,ডি রেজওয়ান আলী বিরামপুর,(দিনাজপুর)প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের পুইনন্দা আলিমিয়া দাখিল মাদরাসার সুপারের পদত্যাগ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে...
Read moreDetailsএম,ডিম রেজওয়ান আলী,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুরে ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলার উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তি কার্যক্রমের উদ্বোধন...
Read moreDetailsবায়েজিদ, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসে ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৮ আগষ্ট) সকাল ১০...
Read moreDetailsজসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত চার শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা। রবিবার...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob