উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের ১৬ তম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস নবীন বরণ অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত

  মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ২৬ সেপ্টেম্বর ২০১৪ বৃহস্পতিবার উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এর উদ্যোগে প্রতিষ্ঠানের ডিপ্লোমা-ইন- টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং...

Read moreDetails

ঠাকুরগাঁওয়ে ভুয়া এতিম শিশু দেখিয়ে কোটি টাকা লুটপাটের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ভুয়া এতিম শিশু দেখিয়ে কোটি টাকা লুটপাটের অভিযোগ জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় বেসরকারি এতিমখানায় অধিকাংশ ভুয়া এতিম শিশু দেখিয়ে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। অধিকাংশ ছাত্র-ছাত্রীর মা-বাবা থাকলেও পিতার মৃত সনদ দেখিয়ে মাদ্রাসার ছাত্রদের এতিম পরিচয়ে সমাজ সেবা অধিদপ্তর কর্তাদের যোগসাজশে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ হরিলুট করছে বলে অভিভাবকদের অভিযোগ। সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, রানীশংকৈল উপজেলায় ১৯টি বেসরকারি এতিমখানা রয়েছে। তার মধ্যে অভিযোগ উঠেছে রানীশংকৈল উপজেলা থেকে প্রায় ৫কি:মি পশ্চিম উত্তর ভরনিয়ার হাট গোরস্থান হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং কর্তৃপক্ষ এতিমের ভুয়া মৃত্যুর সনদ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা লুটপাট করছে এমন অভিযোগ উঠেছে মাদ্রাসার প্রধানের বিরুদ্ধে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, মাদ্রাসার শিক্ষার্থী ইউসুফ ও খালেদার পিতা আব্দুল খালেক নামক ব্যক্তির মৃত সনদ পত্রটি তার সাথে ব্ল্যাকমেইল করে সই নিয়েছে মাদ্রাসার মহতামিম মোজাফফর । মাদ্রাসার প্রধান মোজাফ্ফর বলেন, শিক্ষার্থী ইউসুফের মা বলেছিলো ইউসফের পিতা আব্দুল খালেক মারা গেছে। এমন কথা শুনে তিনি ইউসুফের পিতার মৃত সনদটি নিয়েছে চেয়ারম্যানের কাছ থেকে। সমাজসেবা কর্তৃপক্ষের যোগসাজশে তিনি নিয়মের বহির্ভূত ভাবে মাদ্রাসাটি পরিচালনা করে আসছে বলে স্থানীয়দের ধারণা। শিক্ষার্থী ইউসুফ এবং খালেদা বলছে তার বাবা আব্দুল খালেক এখনো জীবিত রয়েছে। শিক্ষার্থী ইমন বলছে, মিথ্যা কথা শিখানো হতো তাদের। ঐ প্রতিষ্ঠানের শিক্ষক তাদের বলতেন কোন সাংবাদিক তোমাদের বাবা-মা সম্পর্কে জানতে চাইলে বলবে বাবা মারা গেছে। ইমনের পিতা বলেছেন, মাদ্রাসার বোডং’এ থাকা কালিন প্রতিমাসে ১২শ টাকা মাদ্রাসার প্রধানকে দিতেন। শিক্ষার্থী হেদাইর পিতা মিজানুর রহমান বলেন, এতিম ও দুস্থ তালিকায় তার সন্তানকে দেখানো হয়েছে। অথচ তিনি জানেন না । তিনি বলেন, প্রতিমাসে হেদায়ের বেতন দেওয়া হয় ১৭-১২শ টাকা। শিক্ষার্থী বাদলের মাতা চাঁনতারা বেগম বলেন, মাদ্রাসায় প্রতিমাসে ১৮-২ হাজার টাকা বেতন দিতেন। অথচ এতিম ও দুস্থদের তালিকায় দেখানো হয়েছে বাদলকে। ভরনিয়ার হাট গোরস্থান হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং’র মহতামিন মোজাফফরের বিরুদ্ধে এসব অনিয়ম দুর্নীতির অভিযোগ করলেন অভিভাবক বৃন্দ। এভাবে নিজের মনগড়া এতিমের তালিকা তৈরি করে সমাজসেবা অফিসে জমা করার পর হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। এতিমদের টাকা যাতে নির্দিষ্ট খাতে ব্যয় হয় সে জন্য সঠিক তালিকা তৈরি করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা। এছাড়াও রানীশংকৈল উপজেলার এসব মাদ্রাসা গুলোতে প্রায় এতিম শিক্ষার্থী একেবারে কম। রানীশংকৈল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিমর নিকট এ বিষয়ে ভিডিও সাক্ষাৎকার চাইলে তিনি বলেন, ডিডি স্যারের লিখিত অনুমতি ছাড়া কোন ধরনের ভিডিও সাক্ষাৎকার দেওয়া যাবে না। ঠাকুরগাঁও সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) আল-মামুন বলেন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম কোনো উত্তর দেননি। ভিডিও সাক্ষাৎকার দিতে ডিডির লিখিত অনুমতি লাগে না। তিনি আগেও শুনেছেন রাণীশংকৈল উপজেলার ভরনিয়ার হাট কবরস্থান যে এতিমখানাটি আছে, ওখানে নাকি একাধিক নিবাসী আছে যাদের বাবা আছে অথচ তাদের মৃত সনদ দেখিয়ে এতিম দেখানো হচ্ছে এবং এ বিষয়ে তারা ক্যাপিটেশন গ্র্যান্ট নিচ্ছে। তিনি দুঃখের সাথে জানান, যাদের নামে ক্যাপিটেশন নিচ্ছে তারপরেও না কি তাদের কাছে বেতন নিচ্ছে। তিনি বলেন, খুব শীঘ্রই সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। জসীমউদ্দীন ইতি

Read moreDetails

গাইবান্ধায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত 

বায়েজীদ গাইবান্ধা প্রতিনিধি  : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক প্রতিনিধি...

Read moreDetails

পলাশবাড়ীতে উপজেলা জামায়াতের উদ্যোগে সিরাতুন নবী (সাঃ) উপলক্ষে  র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত 

বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা)  : বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে সিরাতুন নবী (সা:) উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

Read moreDetails

দিনাজপুরে নবম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টে চতুর্থ কোয়াটার ফাইনাল ম্যাচে বোদা উপজেলা ফুটবল একাদশ ২-১ গোলে জয়লাভ

স্টাফ রিপোর্টার ॥ “সুস্থ দেহে সুস্থ মন- গড়ে তুলে ক্রিয়াঙ্গন” এই শ্লোগানকে সামনে রেখে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও দিনাজপুর পৌরসভার...

Read moreDetails

দিনাজপুরে ২ দিনব্যাপী আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ কর্মসূচী অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে দু’দিন ব্যাপী আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আশা দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগর...

Read moreDetails

বিএফইউজে এর সভাপতি সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে ফুলবাড়ী প্রেসক্লাবের শোক

    [  অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) একাংশের সভাপতি সাংবাদিক নেতা...

Read moreDetails

সীমান্তে গরুর বদলে মানবপাচারে সক্রিয় কারবারি চক্র

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কিশোর নিহত ও দুজন আহত হওয়ার ঘটনার পর থেকে কয়েকগুণ সতর্কতা বাড়িয়ে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে তৎপরতা বাড়ালে জানা যায় চোরাকারবারিরা তাদের পাচারের টার্গেট বদলেছে। আগে গরু, মাদক পাচারে জড়িতদের একটি চক্র এখন মানবপাচারে সক্রিয় হয়ে উঠেছে। রাজনৈতিক দলের নেতা, বিশেষ ব্যক্তি ও জেল থেকে পলাতক সাজাপ্রাপ্ত দাগি আসামিরা এসব পথে ভারতে যাওয়ার পাঁয়তারা করছেন। বিজিবি বলছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে অপরাধী চক্রটি মানবপাচারে সক্রিয় হয়ে উঠছে বলে ধারণা তাদেরও। এ কারণে ৮৬ কিলোমিটার সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করেছে তারা। সীমান্তবর্তী একাধিক সূত্র জানিয়েছে, এ জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া, কান্তিভিটা, হাটখোলা ও বার ঘুরিয়ার বিপরীতে ভারতের থুকরা বাড়ি, পাটা গড়া এলাকার চোরাকারবারিরা মানব পাচারের সিন্ডিকেট গড়ে তুলেছে। এই সব রুট দিয়ে টাকার বিনিময় পাচার হচ্ছে বাংলাদেশের নারী-পুরুষসহ নানা বয়সের মানুষ। গত ৯ সেপ্টেম্বর মানব পাচারকারীদের হাতে টাকা দিয়ে ভারতে প্রবেশ করতে পারেনি জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা গ্রামের কিশোর জয়ন্ত কুমার সিংহ ও তার বাবা মহাদেব কুমার সিংহ। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছে কিশোর জয়ন্ত কুমার। আহত হয়ে তার বাবা মহাদেব কুমার সিংহ ও দরবার আলী রংপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সদর উপজেলার দেবীপুর গ্রামের মুদি দোকানি পঙ্খিরাজ বলেন, ‘রাজনীতিবিদ ও কিছু সংখ্যালঘুদের মধ্যে ভয় ঢুকেছে। নিরাপদ আশ্রয়ের জন্য এসব মানুষ বৈধ ও অবৈধ পথে সীমান্ত অতিক্রম করতে চাচ্ছে। পাচারকারীরা এই সুযোগটাই কাজে লাগাচ্ছে।’ আদিবাসী পরিষদের জেলা সাধারণ সম্পাদক দুলাল তিগ্যা বলেন,দেশে একটা গুমোট পরিবেশ তৈরি হয়েছে। জনপ্রতিনিধিদের অনুপস্থিতির কারণে অনেক মানুষ ভরসা পাচ্ছে না। ফলে স্থানীয় পাসপোর্ট ও ভিসা অফিসে মানুষের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এ দিকে সীমান্ত পথেও অবৈধভাবে মানুষ দেশত্যাগের চেষ্টা করছে। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, মানব পাচারের বিষয়ে কেউ অভিযোগ করলে পুলিশ ব্যবস্থা নেবে। তবে সীমান্ত এলাকা যেহেতু বিজিবির নিয়ন্ত্রণে থাকে, তাই অপরাধ প্রতিরোধ করার দায়িত্বও তাদের। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমদ বলেন,বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমার সিংহ নিহতের ঘটনায় আমাদের ধারণা স্পষ্ট হয়েছে। একটি চক্র টাকার বিনিময়ে মানব পাচারে জড়িত হয়েছে। এ জন্য সীমান্তে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহারসহ প্রতিরাতে পেট্রল ডিউটি আগের তুলনায় তিনগুণ বাড়ানো হয়েছে। মানবপাচার রোধে বিএসএফও আমাদের তথ্য দিচ্ছে। আমরাও তাদের বিভিন্নভাবে তথ্য দিয়ে সহযোগিতা করছি।

Read moreDetails

দিনাজপুরে নবম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টে তৃতীয় কোয়াটার ফাইনাল ম্যাচে বিরল মৌসুমী ক্রীড়া চক্র ২-০ গোলে জয়লাভ

স্টাফ রিপোর্টার ॥ “সুস্থ দেহে সুস্থ মন- গড়ে তুলে ক্রিয়াঙ্গন” এই শ্লোগানকে সামনে রেখে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও দিনাজপুর পৌরসভার...

Read moreDetails
Page 216 of 471 1 … 215 216 217 … 471

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.