Wednesday, November 25, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

রাষ্ট্রপতিকে যেভাবে সরানো সম্ভব

admin by admin
October 23, 2024
in জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ইতিমধ্যে কয়েকটি সংগঠন তাকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে।

তিনি পদত্যাগ করলে কীভাবে করবেন, কিংবা তাকে সরিয়ে দেওয়া হলে সে প্রক্রিয়াই-বা কী হবে, তা নিয়ে আলোচনা চলছে।

সংবিধান ও আইন বিশ্লেষকরা বলছেন, জাতীয় সংসদ রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারলেও সংসদ না থাকায় এখন সে সুযোগও নেই। পদ ছাড়লে তাকে পদত্যাগপত্র দিতে হবে স্পিকারের কাছে। যেহেতু স্পিকার পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার কারাগারে আছেন, তাই সেই সুযোগও এখন তার নেই।

তারা বলেন, গণঅভ্যুত্থানের পর সংবিধানের বিষয়টি এখন গৌণ হয়ে গেছে। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ‘ডকট্রিন অব নেসেসিটি’ (বিশেষ পরিস্থিতির নীতি)। রাষ্ট্রপতির পদত্যাগ কিংবা নতুন রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে এ পদ্ধতিই কাজ করবে বলে মনে করেন তারা।

 

জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশ্লেষক ড. শাহদীন মালিক মনে করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর সংবিধান অনুযায়ী অনেক কিছুই হচ্ছে না। তাই রাষ্ট্রপতির পদত্যাগ, অপসারণ কিংবা নতুন রাষ্ট্রপতি নিয়োগ সংবিধান মেনে হবে না।

তিনি বলেন, ‘ছাত্রদের দাবির মুখে প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বেশ কয়েকজন বিচারক পদত্যাগ করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদত্যাগ করেছেন।

শিক্ষার্থীদের দাবির মুখে হাইকোর্টের ১২ জন বিচারককে বিচারকাজ থেকে বিরত রাখা হয়েছে। এখন তারা যেটা সঠিক মনে করছে, সেই দাবি করছে এবং সেই দাবি মেনে নিয়ে অনেকেই পদত্যাগ করছেন।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে এটা স্পষ্ট যে, ছাত্র-জনতা যদি জোরালো দাবি করে তাহলে অতীতের মতো পদধারীরা যেভাবে পদত্যাগ করেছেন, এখানেও সেভাবেই হবে। এখানে নতুনত্বের আর কী আছে?’

যদি পদত্যাগ করেন তাহলে রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ করতে পারেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘এতদিন যে কাজগুলো হয়েছে (বিভিন্ন পদধারীদের পদত্যাগ) সেগুলো কি কোনো সংবিধান মেনে হয়েছে?

অন্তর্বর্তীকালীন সরকার বলে সংবিধানে কি কিছু আছে? কিন্তু হয়েছে তো। সংবিধান এখন গৌণ হয়ে গেছে। তাই সংবিধানের প্রশ্ন কেন তুলবেন? সংবিধান প্রযোজ্য হওয়ার কোনো সুযোগও এখন নেই।’

বর্তমান রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী রাষ্ট্রপতি নিয়োগ কীভাবে হতে পারে এমন প্রশ্নে শাহদীন মালিক বলেন, ‘ছাত্র-জনতা যাকে যোগ্য মনে করবে তিনিই রাষ্ট্রপতি হবেন।’

 

সংবিধানের ৪৮ অনুচ্ছেদ বলছে, আইন অনুযায়ী সংসদ সদস্যদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। একই অনুচ্ছেদের বিভিন্ন উপ-অনুচ্ছেদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার যোগ্যতা-অযোগ্যতার বিষয়ে বলা হয়েছে।

সংবিধানের ৫০ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য নির্বাচিত হবেন এবং এই পদে অধিষ্ঠিত থাকবেন। তবে শর্ত হিসেবে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তার উত্তরাধিকারী-কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তার পদে বহাল থাকবেন। আর পদত্যাগের বিষয়ে ৫০ অনুচ্ছেদের (৩) উপ-অনুচ্ছেদ বলছে, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্র দিয়ে তিনি পদত্যাগ করতে পারবেন।

জটিল পরিস্থিতিতে রাষ্ট্রপতি নিয়োগে নজির হিসেবে ১৯৯০ সালে রাষ্ট্রপতির পদ থেকে হুসেইন মুহাম্মদ এরশাদের পদত্যাগের পর তখনকার প্রধান বিচারপতি মো. সাহাবুদ্দীন আহমদের দায়িত্ব গ্রহণের বিষয়টি সামনে আনছেন আইনজীবীরা। তিন জোটের আন্দোলনের মুখে এরশাদ পদত্যাগে রাজি হওয়ার পর বিচারপতি সাহাবুদ্দীনকে উপরাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে তার কাছে পদত্যাগপত্র দেন এরশাদ। পরে বিচারপতি সাহাবুদ্দীন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পান।

১৯৯১ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পর ওই বছরের ৬ আগস্ট সংবিধানের একাদশ সংশোধনী পাস হয়। তাতে প্রধান বিচারপতি থাকাবস্থায় বিচারপতি সাহাবুদ্দীন আহমদের উপরাষ্ট্রপতি হিসেবে নিয়োগদান বৈধ ঘোষণা এবং তার প্রধান বিচারপতির পদে ফিরে যাওয়া বৈধতা পায়।

সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘এখন না আছে সংসদ, না আছে স্পিকার। এই মুহূর্তে বিদ্যমান সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র পাঠানোর মতো কোনো সাংবিধানিক কর্তৃপক্ষ নেই। অর্থাৎ একধরনের সাংবিধানিক জটিলতা বা শূন্যতা আছে।’

 

তিনি বলেন, আপাতদৃষ্টিতে ধরে নিলাম সংবিধানকে পাশ কাটিয়ে হলেও প্রধান উপদেষ্টা তার পদত্যাগপত্রটি গ্রহণ করলেন এবং পরবর্তী সময়ে আইন অনুযায়ী এটাকে স্বীকৃতি দেওয়া হবে। সংবিধানে বিধান না থাকলেও ‘ডকট্রিন অব নেসেসিটি’ অনুযায়ী প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র গ্রহণ করতে পারেন।’

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘এখন নিয়োগটা কীভাবে হবে, সে প্রশ্ন সামনে চলে আসে। যদি সাংবিধানিকভাবে নিয়োগের চিন্তা করা হয়, তাহলে সেটার কোনো সুযোগ এই মুহূর্তে নেই। তাই বলে কি রাষ্ট্রপতি নিয়োগ হবে না? এ ক্ষেত্রে আবারও সংবিধানকে পাশ কাটিয়ে যেতে হবে। আর এর সমাধান হতে পারে রাজনীতির মধ্যে।

অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি একটা ঐকমত্য হয়, তাহলে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে এবং আপাতত এর বাইরে কোনো সমাধান আসলে নেই।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের নিয়োগের পর বৈধতার প্রশ্ন আসবে। যেহেতু রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নিয়োগটা হচ্ছে, তাহলে পরবর্তীকালে নির্বাচনের পর যে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসুক না কেন, এটাকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ থাকবে না তাদের।

এটাকে বৈধতা দেবে তারাই এবং এজন্য সংবিধান সংশোধন, সংযোজন-বিয়োজন যা করতে হয় তা-ই করবে।’

Views: 398

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী আটক

জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী আটক

by admin
November 25, 2026
0
2

মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল জয়পুরহাট জেলা প্রতিনিধি: ২৪ নভেম্বর, ২৬ অসামাজিক কার্যকলাপের অভিযোগে জয়পুরহাট কারাগারের এক কারারক্ষীকে আটক করা হয়েছে। এ...

ঋণখেলাপিদের সুদিন

ঋণখেলাপিদের সুদিন

by admin
November 24, 2026
0
16

দেশের ব্যাংক খাতে ঋণখেলাপিদের জন্য যেন সুদিন চলছে। প্রায় ছয় লাখ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে একের পর এক ছাড়...

পূবাইল থানা প্রেসক্লাবের  ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে

পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে

by admin
November 24, 2026
0
2

https://youtu.be/-k3bLDpLIoI গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি গাজীপুর মহানগরীর পূবাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে পূবাইল থানা প্রেসক্লাবের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ...

by admin
November 24, 2026
0
0

মিন্টু ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধি: নাটোরে অনুষ্ঠিত ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে অংশগ্রহণকারী ২৬০টি ইউনিটের মধ্যে মূল্যায়নে শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত হয়েছে...

প্রচলিত এই গল্প অনুযায়ী, ২০০৯ সালের বিডিআর বি/ দ্রোহে নি/ হ/ ত এক সদস্যের বিয়ের বয়স তখন মাত্র এক সপ্তাহ

প্রচলিত এই গল্প অনুযায়ী, ২০০৯ সালের বিডিআর বি/ দ্রোহে নি/ হ/ ত এক সদস্যের বিয়ের বয়স তখন মাত্র এক সপ্তাহ

by admin
November 24, 2026
0
37

যাঁরা নিয়মিত পিলখানা এলাকার ৩ নম্বর গেট, অর্থাৎ বীর উত্তম হাবিবুর রহমান গেটের সামনে দিয়ে চলাচল করেন, তাঁরা হয়তো একজন...

আমেরিকানরা শেখ হাসিনাকে হত্যা করতে চায় কেন? — ২

আমেরিকানরা শেখ হাসিনাকে হত্যা করতে চায় কেন? — ২

by admin
November 24, 2026
0
213

· · লেখক/লেখিকা www.facebook.com/sirajulho আগের পর্বে লিখেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের শয়তানবাদী সুপার-ইম্পেরিয়ালিজম নিয়ে। যেটা হল মার্কিন ও পশ্চিমা...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ November 25, 2026
  • জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী আটক November 25, 2026
  • ঋণখেলাপিদের সুদিন November 24, 2026
  • পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে November 24, 2026
  • নলছিটিতে সন্ত্রাস, নৈরাজ্যর প্রতিবাদে মোতালেব মোল্লার নেতৃত্বে বিক্ষোভ মিছিল November 24, 2026
  • (no title) November 24, 2026
  • রামগড়ে রাস মহোৎসবে ৪৩ বিজিবির আর্থিক অনুদান প্রদান November 24, 2026
  • প্রচলিত এই গল্প অনুযায়ী, ২০০৯ সালের বিডিআর বি/ দ্রোহে নি/ হ/ ত এক সদস্যের বিয়ের বয়স তখন মাত্র এক সপ্তাহ November 24, 2026
  • নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ November 24, 2026
  • একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও একটি পরাধীন প্রক্সি রাষ্ট্রের প্রভেদ। November 24, 2026
  • আমেরিকানরা শেখ হাসিনাকে হত্যা করতে চায় কেন? — ২ November 24, 2026
  • শেখ হাসিনার সরকারে আমলে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে তাই আওয়ামী লীগ সাম্প্রদায়ীক ও হিন্দুবিরোধী। November 24, 2026
  • কেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে মাইনাস করা যাবে না চীনকে দিয়ে— November 24, 2026
  • নিজের হাতের আঙ্গুল ডুবিয়ে তোলা এক ফোঁটা ঘি। November 24, 2026
  • শেখ হাসিনার আগমন, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট এবং ৪০ লাখ সিমকার্ড November 24, 2026
  • শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্নিয়া রোগীর সফল অস্ত্রোপচার November 24, 2026
  • পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী, November 24, 2026
  • বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার November 24, 2026
  • সীমান্তে নিরাপত্তা জোরদারে রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা November 24, 2026
  • দেশে আরও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? November 24, 2026
  • গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক কিশোর মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে November 24, 2026
  • ডিসির কাছে প্রতিকার দাবি মাত্র এক শতক জমি মালিকানায় বিঘা জমি জবর দখল রেলগেটে November 24, 2026
  • ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা November 24, 2026
  • পোশাক শ্রমিকদের দাবি ২২ হাজার, মালিকরা দিতে চায় ১৫৭০০ টাকা November 24, 2026
  • রিয়াদগামী বিমানের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত November 24, 2026
  • বিদেশে যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেপ্তার: শামা ওবায়েদ November 24, 2026
  • ব্রুকলিনে নারী জগার হত্যার অভিযোগে সাবেক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারের পরও স্কুলে শিশুদের সঙ্গে কাজ করেছেন November 24, 2026
  • হোয়াইট হাউসে ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে পাশে নিয়ে ট্রাম্পের সংবাদ সম্মেলন, সাংবাদিকদের উদ্দেশে হুঁশিয়ারি November 24, 2026
  • এনভিডিয়া প্রধানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগে কী তথ্য সংগ্রহ করতে পারতেন সন্দেহভাজন চীনা গুপ্তচর অ্যালিস হুয়াং? November 24, 2026
  • “নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’-এর ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত November 24, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ

      সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ

      November 25, 2026
      জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী আটক

      জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী আটক

      November 25, 2026
      ঋণখেলাপিদের সুদিন

      ঋণখেলাপিদের সুদিন

      November 24, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d