বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জুয়েল ॥ দিনাজপুরের বোচাগঞ্জে গাইনী হেল্থ ক্যাম্পেইন অনুষ্টিত হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারী) গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির আয়োজনে বোচাগঞ্জ সিডিপির হল রুমে এ ক্যাম্পেইন হয়। সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ১নং নাফানগর ও ২ নং ইশানিয়া ইউনিয়নের ৭৫ জন রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দিয়েছেন পরিবার পরিকল্পনা এ্যাসোসিয়েশন বাংলাদেশ দিনাজপুর শাখার মহিলা বিষয়ক ডাক্তার মোছাঃ মজিদা খাতুন। এসময় বোচাগঞ্জ সিডিপির প্রকল্প ব্যবস্থাপক বিপুল রেমা, সহকারী ব্যবস্থাপক (প্রোগ্রাম) জনি বৈরাগী, মেডিকেল অফিসার ডাঃ শাহ্ আসিফ, হেল্থ অফিসার ফারহানা রিফাত প্রমুখ।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







