তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে এক শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে নূরানী মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম কাদির আলীকে (৪৮) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসি।উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) জুমারপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
জানা গেছে, রমজান মাসে ওই শিক্ষক মাদ্রাসার ছাত্রীদের পড়াতো। এ সময় শিক্ষক কাদের ছাত্রীদের অন্য রুমে নিয়ে গিয়ে বিভিন্নভাবে যৌন নিপীড়ন করতো।আর এই ঘটনা কাউকে বললে তাকে মেরে ফেলা হবেবলে হুমকি দিতো। ঈদের ছুটি শেষে মাদ্রাসা খুললে অভিভাবকেরা তাদের সন্তানদের মাদ্রাসায় যেতে বললে ভুক্তভোগী ছাত্রীরা মাদ্রাসা যেতে রাজি হয় না।ভুক্তভোগী ছাত্রীর মা বলে কেনো মাদ্রাসা যাবি না ? তখন নিপীড়িত ছাত্রী বলে ওই হুজুর ভালো না আমরা মাদ্রাসায় গেলে আমাদের প্যান্ট খুলে বিভিন্নভাবে শরীরে হাত দেয়। আর বলে এই ঘটনা কাউকে বললে তোদের মেরে ফেলা হবে। তাই তারা আর মাদ্রাসায় যাবে না।
এদিকে ৬ এপ্রিল রোববার ভুক্তভোগী ছাত্রীদের অভিভাবক ও এলাকাবাসি ওই শিক্ষকের বাসা ঘেরাও করে। এসময় অভিযুক্ত শিক্ষক পালানোর চেষ্টা করলে তারা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দিলে তদন্ত কেন্দ্রের ইনচার্জ কমলেশ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযুক্ত ইমামকে গ্রেফতার করে নিয়ে যাই। এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি বলেন, তাকে কোর্টে চালান দেওয়া হবে।#








