লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ গাজায় ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের উপর ইসরাইলের হামলা ও নির্বিচারে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামালপুরের ইসলামপুর ছাত্রদল । মঙ্গলবার (৮এপ্রিল) সরকারি ইসলামপুর কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজ থেকে মিছিলটি বের হয়ে শহর সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড় বটতলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
সরকারী ইসলামপুর কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাব্বির খানের সভাপতিত্বে এতে পৌর যুবদলের আহবায়ক এমানুর হক ডেভিট,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সোহাগ খান লোহানী ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানী,সাখাওয়াত হোসেন সুজন,কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সোহানুর রহমান সোহান প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা,গাজায় নিরীহ মুসলিম নারী, পুরুষ ও শিশুদের উপর নির্বিচারে ইসরায়েলি বাহিনী হামলা প্রতিবাদ জানান। বিশ^ নেতাদের গাজার জনগণকে রক্ষায় এগিয়ে আসার দাবী জানিয়ে সকল ইসরায়েলি পণ্য বয়কট করার আহবান জানান।
৬ দফা দাবিতে শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও
নেত্রকোনা: বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিতকরণ, বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দসহ ছয় দফা দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন, বিক্ষোভ...








