আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ ফিলিস্তিনে গাজায় ও রাফায় ইসরাইয়েলি বর্বরোচিত গন হত্যার প্রতিবাদে নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। মঙলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চারমাথা মোড়ে এক পথ সভায় মিলিত হয়। পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সহ-সভাপতি মামুন অর রশিদ, সোহেল চৌধুরী প্রমুখ। বক্তারা অভিলম্বে ফিলিস্তিনে নিরীহ জনগনের উপর দখলদার ইসরাইলি বাহিনীর নৃশংস গনহত্যা বন্ধের দাবী জানান।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








