মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১৩টি ভাড়া ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৯ এপ্রিল) রাত ২ টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের। মিরসরাই ও সীতাকুন্ড ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানগুলো হল জাহাঙ্গীর আলমের ওয়ার্কশপ, জাহেদুল ইসলাম মুন্নার আইসক্রিম ফ্যাক্টরি ও তাজমহল কমিউনিটি সেন্টারের আংশিক। এছাড়া আগুনে পুড়ে গেছে ভাড়ায় বসবাস করা তারেকুল ইসলাম, রফিকুল ইসলাম, কবির হোসেন, মোহাম্মদ খোকন, চঞ্চল, হোসেন, ডালিম, টিটু, তোজা, আসাদুল, মতিউর রহমান মতি, মোহাম্মদ আলী, ফাতেমার ঘর।
ক্ষতিগ্রস্থ কবির হোসেন জানান, আমরা ১৩ পরিবার এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছি। সবাই বিভিন্ন জায়গায় ব্যবসা ও কাজ কর্ম করে থাকি। রাত ২ টার সময় সবাই গভীর ঘুমে ছিল। হঠাৎ আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। কোনমতে পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আমরা এখন কী খাবো? কোথায় থাকবো?
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, আগুনে আমার ওয়ার্কশপের সব শেষে হয়ে গেছে। কিছুই রক্ষা করে পারিনি। আমার প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।
আরেক ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জাহেদুল ইসলাম মুন্না বলেন, আমার আইসক্রীম ফ্যাক্টরি ও স্ক্যাপের দোকান পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার মোহাম্মদ হায়াতুন্নবী বলেন, হাদিফকিরহাট বাজারে অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ছুটে যাই। মিরসরাই ও সীতাকুন্ড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে। বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌঁছানোর কারণে পাশের বড় বিল্ডিং রক্ষা করা সম্ভব হয়েছে।
৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই...






