স্টাফ রিপোর্টার ॥ নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপী ও সামাজিক-ক্রীড়া সংগঠন দিনাজপুর ইনষ্টিটিউটের আয়োজনে বর্ষবরণ উৎসব পালিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল দিনাজপুর ইনষ্টিটিউট প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। নবরূপীর সভাপতি আব্দুস সামাদ, সহ-সভাপতি মোহাম্মদ নাজমুল হক, মানস ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক আতিকুর রহমান নিউ এবং দিনাজপুর ইনষ্টিটিউটের সাধারণ সম্পাদক সুনীল চক্রবর্তী, সহ-সভাপতি প্রকৌ মহিউদ্দীন আলমগীর এর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রাটি একাডেমি স্কুলে গিয়ে জেলা প্রশাসনের বর্ণাঢ্য র্যালীর সাথে মিলিত হয়ে বড় ময়দানে গিয়ে সমাপ্ত হয়। সকাল ১১টায় নবরূপী প্রাঙ্গণে পান্তা ভাত উৎসব শেষে নবরূপীর সংগীত পরিচালক বীর মুক্তিযোদ্ধা, ফরহাদ আহম্মেদ, নবরূপী, সুরবানী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান এবং সহ সাধারণ সম্পাদক রওনক আরা হক নীপা’র পরিচালনায় নবরূপীর শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে এবং স্বরচিত কবিতা পাঠ করেন গবেষক-কলামিষ্ট জোবায়ের আলী জুয়েল ও কবি কাশী কুমার দাস। নবরূপীর নাট্য সম্পাদক শামীম রাজার সঞ্চালনায় আলোচনা সভায় সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক উত্তর বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান। জেলা জাতীয়া পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, মনিমেলার পরিচালক নুরুল মতিন সৈকত, দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ আলম শাহী, দিনাজপুর ড্রইং স্কুলের নির্বাহী পরিচালক নাজমুস সাকের রানা, নবরূপীর সহ-সভাপতি মোঃ নাজমুল হক, দিনাজপুর ইনষ্টিটিউটের সাধারন সম্পাদক সুনীল চক্রবর্তী ও সাহিত্য সম্পাদক ডা. খাদিজা নাহির ইভা। এরপর কবি কমল কুজুরের সঞ্চালনায় নিরঞ্জন হীরার সম্পাদনায় সিফাত-ই-জাহান শিউ’র ও নবরূপীর কৃতজ্ঞতায় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব কাজী বোরহান’কে উৎস্বর্গ করা শাহজাহান শাহ্ স্বারকগ্রন্থ ‘জলধি কাঞ্চন’ এর মোড়ক উন্মোচন করতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান বলেন, স্বারক গ্রন্থ ‘জলধি কাঞ্চন’ এর মধ্যে শাহজাহান শাহ্’কে সীমাবদ্ধ করে রাখা ঠিক হবে না। তার সমন্ধে আমাদের প্রজন্ম নাট্যশিল্পীদের জানাতে হবে। বর্ষবরণ উপলক্ষে লোক নিত্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করেন নবরূপীর সভাপতি আব্দুস সামাদসহ উপস্থিত অতিথিবৃন্দ।
*গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মিট দ্য প্রেস অনুষ্ঠিত*
*গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মিট দ্য প্রেস অনুষ্ঠিত* *মো. রেজাদুল ইসলাম রেজা* *স্টাফ রিপোর্টার* বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন...








