মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ত্রিমুখী সংঘর্ষে আহত হয়েছেন প্রায় ১৫ জন। আহতরা স্কুল, কলেজের ছাত্র ও হাসপাতালের কর্মচারী। ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ এবং ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মঙ্গলবার দফায় দফায় সংঘর্ষ হয়। তার জেরে বুধবার আবারও ধাওয়া-পালটাধাওয়া হয়। এছাড়া ছাত্র ও হাসপাতালের।কর্মচারীদের মধ্যে সংঘর্ষ হলে ১০ কর্মচারী আহত হন। ইবরাহীম খাঁ সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র হৃদয় এবং হাসপাতাল কর্মচারী সৈকত ও আবদুল বাছেদ গুরুতর আহত হন। হৃদয় তার সহযোগীদের নিয়ে হাসপাতালে চিকিৎসা সেবার সার্টিফিকেট নিতে গেলে ডাক্তার পরে দেওয়ার কথা জানালে ছাত্ররা ডাক্তার ও কর্মচারীর ওপর চড়াও হয়। এসময় হাসপাতালের কর্মচারী সৈকতসহ প্রায় ১০ ব্যক্তি আহত হয়। সৈকত হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে জরুরি বিভাগ ছাড়া চিকিৎসা সেবা বন্ধ রয়েছে।
Views: 349
Related