আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁ বদলগাছীর বিষ্ণুপুর ব্রীজের নিচে ফেলে যাওয়া মাংশ দেখতে উৎসুখ জনতার উপছে পড়া ভিড়। বৃহস্পতিবার সকালে পাকেট করা মাংশ ফেলে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকার শতশত নারী পুরুষ একনজর দেখার জন্য ছুটে আসে ঘটনাস্থলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ওসি (তদন্ত) সাইফুল ইসলাম। তথ্য সংগ্রহকালে ঘটনাস্থলে উপস্থিত ছিল নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জয়ব্রত পাল। মাংশের ছুরতহাল দেখে স্থানীয় লোকজনসহ পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গরুর মাংশ, মাংশের পট্যাকেট গুলো ফ্রিজে রাখা ছিল কিন্তু ফেলে যাওয়ার কারণ জানা যায়নি। সকালে মাংশ গুলো ভালো ছিল ধীরে ধীরে পচনশীল হয়ে পড়ছে। প্রতিটি প্যাকেটে এক কেজি পরিমান মোট ৮০/৮৫ প্যাকেট মাংশ ছিল। অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এগুলো গুরুর মাংশ এবং ফ্রিজজাত করা প্যাকেট। পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে মাংশ গুলো মাটিতে পুতে রাখা হয়েছে। থানায় জিডি করা হয়েছে।







