প্রেস বিজ্ঞপ্তি
ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) এর উদ্যোগে ১ জুন রবিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট-বাংলাদেশ’ শীর্ষক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এনসিবি) চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজিম উদ্দিন, সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এনসিবি) ভাইস চেয়ারম্যান কবি ফিরোজ আহমেদ স্বপন, ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মুনসুর রহমান শেখ,।
সভাপতিত্ব করেন ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) সভাপতি স্বপন কুমার সাহা। সঞ্চালনা করেন কবি ও উপস্থাপিকা সানজিদা রসুল।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর বলেন, মজলুম জননেতা মওলানা ভাসানী শতাব্দীর গণতন্ত্রের মহানায়ক। তিনি আজীবন গণতন্ত্রের জন্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। মওলানা ভাসানীকে পাঠ্যপুস্তকে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে অন্তর্ভূক্ত করার জন্য তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে স্বপন কুমার সাহা বলেন, আগামী ৭ই জুন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দেশবাসীর প্রতি ঈদ শুভেচ্ছা জানান। ন্যাশনাল আওয়ামী পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শকে লালন করে। তাই মওলানা ভাসানী শতাব্দীর গণতন্ত্রের মহানায়ক হিসেবে মওলানা ভাসানীর আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য গণতন্ত্রের বিকল্প নেই। তাই সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলকে স্বচ্ছ গণতন্ত্রে প্রতিষ্ঠিত করার জন্য তিনি দাবি জানান।
কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে
কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে মোঃ আবদুল্লাহ (বুড়িচং) কুমিল্লা : ভোরের প্রথম আলো...







