সাহাব উদ্দিন রিটু, বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের দুর্গম পাহাড়ে অবস্থিত কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ সাফল্যের ধারা অব্যাহত রেখেছে।এ কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ২৫ জন শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতে চান্স পেয়েছে।কোয়ান্টাম স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ থেকে এ তথ্য জানা যায়।
কর্তৃপক্ষ জানান,এবছর চান্স পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৪ জন সরকারি মেডিকেল কলেজ, ৩ জন চুয়েট (চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ১ জন ঢাকা বিশ্ববিদ্যালয়, ৭ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ৪ জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,২ জন রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২ জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়,১ জন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ও ১ জন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে।
এদিকে সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে—প্রমংউ মার্মা (জামালপুর মেডিকেল কলেজ), মীন বিকাশ ত্রিপুরা, উত্তম ত্রিপুরা ও সুষময় তঞ্চংগ্যা (রাঙ্গামাটি মেডিকেল কলেজ) । ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কুষাই ম্রো, উথোয়াইঞ চাক ও মাংরুম ম্রো (চুয়েট)। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে চান্স পেয়েছে তৌওসিফ বিন নাসের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত ৭ জন হলো জেবেদায় বম, রুবাইয়া সুলতানা, ক্যাজসিং মার্মা, অমরকান্তি চাকমা, অমরজ্যোতি চাকমা, মতন ত্রিপুরা, আরিফ হোসেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আবুল হোসেন সূর্য্য, দেনওয়াই ম্রো, বাদশা ফয়সাল, মেনক ম্রো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে মংএচিং মার্মা, অরবিল চাকমা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে দীপন ম্রো, মাংপং ম্রো। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে দেববর চাকমা । এছাড়া আরও ৩ জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমান তালিকায় রয়েছে।
উল্লেখ্য, বান্দরবানের লামায় দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ প্রতি বছর প্রাথমিক হতে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ২ থেকে ৩ হাজার শিক্ষার্থীকে থাকা খাওয়াসহ বিনামূল্যে লেখা পড়া চালিয়ে আসছেন।
৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই...






