সাহাব উদ্দিন রিটু, বান্দরবান :বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অন্যতম বৃহৎ ও জনসম্পৃক্ত একটি বাহিনী। এরা আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক উন্নয়ন ও জাতীয় প্রয়োজনে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে থাকে। দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি, প্রযুক্তিগত অগ্রগতি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় এ বাহিনীর সদস্যদের দক্ষ করে তুলতে নতুন ও যুগোপযোগী প্রশিক্ষণ দেওয়া হয়।এলক্ষে সারাদেশে ৮০টি পৌরসভায় ৩য় ধাপে আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের ৫২৮০ জনকে শহর প্রতিরক্ষার জন্য মৌলিক প্রশিক্ষণ ( টিডিপি) দোওয়া হচ্ছে। এর অংশ হিসেবে বান্দরবানের লামা পৌরসভায়ও ১০ দিনব্যাপী শহর ভিত্তিক টিডিপি মৌলিক প্রশিক্ষন শুরু হয়েছে। ১৬ জুন সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী লামা অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ কর্যক্রমের শুভ উদ্বোধন হয়।এতে ৬৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।
মুলুত মানব নিরাপত্তা,কমিউনিটি এলার্ট ম্যাকানিজম, সামাজিক সচেতনতা, স্বেচ্ছাসেবা এবং নগর অঞ্চলের অনাকাঙ্ক্ষিত দুর্যোগ মোকাবেলাসহ জাতীয় যেকোন মোতায়েন বিষয়ে সমন্বিত ও বাস্তব ধারণা প্রদানের মাধ্যমে তারুণ্যের শক্তিকে কিভাবে সামাজিক শক্তি হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ভূমিকা রাখা যায় তা প্রশিক্ষণের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।এছাড়াও এই প্রশিক্ষণ কার্যক্রম সদস্যদের ব্যক্তিগত উন্নয়ন, সমাজে অবদান রাখা এবং দেশের প্রয়োজনে দায়িত্ব পালন করতে প্রস্তুত করে তোলে।
চলমান টিডিপি প্রশিক্ষণে সদস্যদের নৈতিকতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং পেশাগত দক্ষতা উন্নয়নের দিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। বাহিনীর মহাপরিচালকের দূরদর্শী নেতৃত্বে এই নতুন ও সময়োপযোগী প্রশিক্ষণ কার্যক্রম সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ সময় উদ্ভোদন অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
লামা আনসার ব্যাটালিয়নের পরিচালক মকসুদ রসুল।বিশেষ অতিথি ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আঙ্গুরা বেগম।অনুষ্ঠানে উপস্থাপনা করেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোহাম্মদ হিরু।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







